Dhaka ০৯:১৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

এসিসি সভাপতির সঙ্গে হকি-কাবাডি নিয়েও আলোচনা ক্রীড়া উপদেষ্টার

  • Reporter Name
  • Update Time : ০৮:৪৮:৪১ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
  • ১৬ Time View

অনলাইন ডেস্ক : এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মহসিন রাজা নকভি আজ সকালে বাংলাদেশে এসেছেন। তিনি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও। এসিসি প্রেসিডেন্ট মহসিন রাজা নকভির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৈঠকের শুরুতেই মহসিন রাজা নকভি রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতের প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।

বৈঠকে ক্রীড়াক্ষেত্রে—বিশেষ করে ক্রিকেট, হকি এবং কাবাডি—সহযোগিতা ও উন্নয়ন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

দুই দেশের যুব সমাজের দক্ষতা উন্নয়ন, প্রযুক্তিগত প্রশিক্ষণ এবং কর্মসংস্থানমূলক উদ্যোগে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করা হয়। উচ্চশিক্ষা, স্কলারশিপ কার্যক্রম এবং শিক্ষা ক্ষেত্রে অভিজ্ঞতা ও সুযোগ বিনিময়ের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

এই গুরুত্বপূর্ণ বৈঠকটি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বহুমাত্রিক সম্পর্ক—বিশেষত যুব, ক্রীড়া, শিক্ষা ও নবায়নযোগ্য শক্তির ক্ষেত্রে—সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে প্রত্যাশা করা যায়। নবায়নযোগ্য শক্তির ব্যবহার, বিশেষ করে সৌর বিদ্যুৎ খাতে উদ্ভাবন এবং বাস্তব অভিজ্ঞতা বিনিময় নিয়ে দুই পক্ষের মধ্যে গুরুত্ব সহকারে মতবিনিময় হয়।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

এসিসি সভাপতির সঙ্গে হকি-কাবাডি নিয়েও আলোচনা ক্রীড়া উপদেষ্টার

Update Time : ০৮:৪৮:৪১ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫