Dhaka ০৯:১৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

আবাহনীর এএফসির ম্যাচের ভেন্যু চূড়ান্ত

  • Reporter Name
  • Update Time : ০৭:২৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • ১৩ Time View

অনলাইন ডেস্ক : ঢাকা আবাহনীর এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচ আগামী ১২ আগস্ট। সেই ম্যাচ ঢাকা স্টেডিয়ামে আয়োজন করবে দেশের অন্যতম জনপ্রিয় ও ঐতিহাসিক ক্লাবটি। বাফুফে আবাহনীর ভেন্যুর বিষয়টি এশিয়ান ফুটবল কনফেডারেশনকে অবহিত করেছে।

আবাহনীর ম্যানেজার ও বাফুফে নির্বাহী সদস্য সত্যজিৎ দাশ রুপু বলেন, ‘আবাহনী ক্লাবের পক্ষ থেকে ফেডারেশনের কাছে ঢাকা স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের জন্য আবেদন করা হয়েছিল। ফেডারেশন আবাহনীর আবেদন মঞ্জুর করেছে এবং ইতোমধ্যে এএফসিকেও জানিয়েছে। ১২ আগস্ট বিকেল পাঁচটায় ম্যাচের সময়ও নির্ধারণ হয়েছে।’

ঢাকা আবাহনী এএফসি লাইসেন্সে হোম ভেন্যু হিসেবে সিলেট জেলা স্টেডিয়ামকে দেখিয়েছিল। জাতীয় স্টেডিয়াম সংস্কার শেষে খেলা উপযোগী হওয়ায় আবাহনী ঢাকায় ম্যাচ আয়োজন করতে চায়। নভেম্বরে ভারত ম্যাচের পর জাতীয় স্টেডিয়ামের মাঠের পুনরায় বড় সংস্কার হবে। সেই বিবেচনায় বাফুফে আগস্টে আবাহনীকে এএফসি চ্যালেঞ্জ লিগে একটি হোম ম্যাচ আয়োজনের সুযোগ দিয়েছে। জাতীয় স্টেডিয়ামে সংস্কারের পর দেশি ক্লাবগুলোর মধ্যে আবাহনীই প্রথম খেলবে। ২০২১ সালের লিগের পর আর কোনো ঘরোয়া ফুটবল এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়নি।

এএফসি চ্যালেঞ্জ লিগে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের চ্যাম্পিয়ন হিসেবে ঢাকা মোহামেডানের খেলার কথা ছিল। ঢাকা মোহামেডানের এএফসি লাইসেন্স না থাকায় রানার্সআপ আবাহনী এএফসি আসরে খেলার সুযোগ পায়। অন্য দেশের ক্লাবও নিদিষ্ট শর্ত পূরণ করতে না পারায় বাংলাদেশ লিগের তৃতীয় হওয়া বসুন্ধরা কিংসও চ্যালেঞ্জ লিগে খেলার সুযোগ পাচ্ছে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

আবাহনীর এএফসির ম্যাচের ভেন্যু চূড়ান্ত

Update Time : ০৭:২৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫