Dhaka ০১:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

৭৮ বলে ১৪৩ করে শান্তর বিশ্ব রেকর্ড ভাঙলেন সূর্যবংশী

  • Reporter Name
  • Update Time : ০৪:৫৫:০৩ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
  • ১৭ Time View

অনলাইন ডেস্ক : বয়স ভিত্তিক দল থেকেই প্রথমে লাইম লাইটে আসেন বৈভব সূর্যবংশী। তবে গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সেঞ্চুরি করে ১৪ বছর বয়সেই নাম আর খ্যাতি পেয়ে গেছেন এই ভারতীয় ক্রিকেটার। এবার ভারত অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ইংল্যান্ড সফরে গিয়েও পেয়েছেন সেঞ্চুরির দেখা।

ভারত অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে গতকাল শনিবার ৭৮ বলে ১৪৩ রানের ইনিংস খেলেন সূর্যবংশী। ইনিংসটি খেলার পথে ৫২ বলে সেঞ্চুরি স্পর্শ করেন তিনি। যুব ওয়ানডের ইতিহাসে যা দ্রুততম শতক।

১৪ বছর ১০০ দিন বয়সে ইনিংসটি খেলেন তিনি। যুব ওয়ানডে ইতিহাসে এত কম বয়সে শতরান নেই আর কারও। পেছনে পড়ে যায় বাংলাদেশের নাজমুল হোসেন শান্তর ১৪ বছর ২৪১ দিন বয়সে করা সেঞ্চুরি।

ইনিংসটিতে ১৩ চারের সঙ্গে ১০টি ছক্কা মারেন সূর্যবংশী। যুব ওয়ানডেতে যা ভারতের হয়ে রেকর্ড। এখানে পেরিয়ে যান তিনি নিজেকেই। আগের ম্যাচেই ৩১ বলে ৮৬ রানের ইনিংসের পথে ছক্কা মেরেছিলেন ৯টি।

এমন রেকর্ড গড়া ইনিংসের পর তিনি বলেন, ‘শতক করার পর আমার জানা ছিল না যে রেকর্ড গড়েছি। আমাদের ম্যানেজার আঙ্কিত স্যার পরে আমাকে বলেছেন যে আজকে আমি রেকর্ড গড়েছি। উদযাপনের তেমন কিছু নেই। প্রতি ম্যাচ যেরকম স্বাভাবিক থাকে, সেরকমই। আজকে স্রেফ একটু খুশি যে দলের জন্য ভালো কিছু করতে পেরেছি। বাড়িতে কথা বলব, বন্ধুদের সঙ্গে কথা বলব।’

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

৭৮ বলে ১৪৩ করে শান্তর বিশ্ব রেকর্ড ভাঙলেন সূর্যবংশী

Update Time : ০৪:৫৫:০৩ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫