Dhaka ০৯:৩২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

হাতিরঝিলে ঋতুপর্ণাদের সংবর্ধনা রাত আড়াইটায়

  • Reporter Name
  • Update Time : ০৪:৪৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
  • ১৭ Time View

অনলাইন ডেস্ক : প্রথমবারের মতো এশিয়া কাপে খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। ঐতিহাসিক এই অর্জনে বাফুফে ঋতুপর্ণাদের অভিনব সংবর্ধনা দেবে। আজ (রোববার) দিবাগত রাত আড়াইটায় রাজধানীর হাতিরঝিল এম্ফিথিয়েটারে বাফুফে সংবর্ধনার আয়োজন করছে।

বাংলাদেশ নারী ফুটবল দল আজ মিয়ানমার সময় সন্ধ্যা ৭টায় রওনা হবে। মিয়ানমার থেকে থাইল্যান্ডে পৌঁছাবে রাত ৯টায়। থাইল্যান্ডে খানিকক্ষণ যাত্রাবিরতির পর মধ্যরাত দেড়টায় ঢাকায় পৌঁছানোর কথা বাংলাদেশ দলের। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে রাত আড়াইটায় পুরো দল হাতিরঝিলে পা রাখবে।

বাংলাদেশ দলের অন্যতম প্রাণশক্তি ঋতুপর্ণা ও মনিকা চাকমা। তারা ভুটান লিগ খেলতে পরদিনই আবার ঢাকা ছাড়বেন। এর দুই দিন পর আরও তিন নারী ফুটবলার ভুটানের উদ্দেশে রওনা করবেন। সবমিলিয়ে পুরো দলকে একসঙ্গে সংবর্ধনা প্রদানের লক্ষ্যে আজ রাতেই আয়োজন করেছে বাফুফে।

সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর বাংলাদেশ নারী ফুটবল দলকে দেড় কোটি টাকা প্রদানের ঘোষণা করেছিল বাফুফে। সাত মাস পেরিয়ে গেলেও দেশের ফুটবলের অভিভাবক সংস্থা সেই প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি। তাই এশিয়া কাপ নিশ্চিত হওয়া দলের জন্য এখনই কোনো আর্থিক অঙ্ক ঘোষণা করেনি ফেডারেশন।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

হাতিরঝিলে ঋতুপর্ণাদের সংবর্ধনা রাত আড়াইটায়

Update Time : ০৪:৪৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫