Dhaka ০৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

ভারতে আবর্জনার স্তূপে পোড়ানো হলো জাতীয় পতাকা, ভিডিও ভাইরাল

  • Reporter Name
  • Update Time : ০৩:০৭:২৪ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
  • ৪ Time View

অনলাইন ডেস্ক : ভারতে আবর্জনার স্তূপে দেশটির জাতীয় পতাকা পোড়ানোর ঘটনা ঘটেছে। দেশটির মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে এই ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর তদন্ত শুরু করেছে পুলিশ।

ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে শনিবার (৫ জুলাই) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

এদিকে এই ঘটনার জেরে কংগ্রেস এবং বিজেপি উভয় দলই ক্ষোভ প্রকাশ করেছে। কংগ্রেস মুখপাত্র বিবেক ত্রিপাঠীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল এবং বিজেপির কর্পোরেটর সুষমা ববিশা পুলিশকে অভিযোগ জানিয়ে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

কংগ্রেস মুখপাত্র বিবেক ত্রিপাঠী অভিযোগ করেছেন, এই ঘটনার জন্য পৌরসংস্থার কর্মীরা দায়ী। তিনি জানান, যেখানে এই ঘটনা ঘটেছে তা ওয়ার্ড ৫০-এর অফিসের কাছে একটি আবর্জনা পোড়ানোর জায়গা।

তিনি বলেন, “এই জায়গাটিতে নিয়মিতভাবে পৌর কর্মীরা আবর্জনা পোড়ান, আর সেখানেই দেখা গেছে একাধিক জাতীয় পতাকা পোড়ানো হচ্ছে।”

শাহপুরা থানার উপ-পরিদর্শক হরিশ গুজারবোস বলেন, “এই ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে সংশ্লিষ্ট এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে”। তিনি আরও জানান, এখন পর্যন্ত দুইটি অভিযোগ পাওয়া গেছে জাতীয় পতাকা পোড়ানোর বিষয়ে।

এনডিটিভি বলছে, ঘটনাটি ঘটেছে ভোপালের শহর পরিচালনা সংস্থার নির্ধারিত একটি আবর্জনা ফেলার স্থানে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকটি তেরঙ্গা পতাকা আবর্জনার স্তুপে পুড়ছে।

ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই তা নিয়ে ক্ষোভ তৈরি হয় এবং পরে সেটি প্রশাসনের নজরে আসে।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

ভারতে আবর্জনার স্তূপে পোড়ানো হলো জাতীয় পতাকা, ভিডিও ভাইরাল

Update Time : ০৩:০৭:২৪ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫