Dhaka ০৯:২৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

মিয়ানমার বধে অপরিবর্তিত একাদশ বাংলাদেশের

  • Reporter Name
  • Update Time : ০৫:৩৫:২৫ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • ১৮ Time View

অনলাইন ডেস্ক : বাংলাদেশের নারী ফুটবলের জন্য আজকের (বুধবার) দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারী এশিয়ান কাপ বাছাইয়ে আজ স্বাগতিক মিয়ানমারকে হারাতে পারলেই প্রথমবারের মতো এশিয়া কাপ ফুটবলে মূলপর্বে খেলার সুযোগ পাবে। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় মিয়ানমারের ইয়াঙ্গুন স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

ম্যাচ শুরুর ঘণ্টা খানেক আগে সাধারণত একাদশ গণমাধ্যমে সরবরাহ করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আজ গুরুত্বপূর্ণ ম্যাচের দুই ঘণ্টা আগেই ফেসবুক পেজে তারা একাদশ প্রকাশ করেছে। গত ২৯ জুন বাহরাইনের বিপক্ষে ৭-০ গোলে জয় পাওয়া একাদশই মূলত খেলবে আজ, অর্থাৎ অপরিবর্তিত দল নিয়ে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।

ফিফা র‌্যাঙ্কিংয়ে মিয়ানমারের অবস্থান ৫৫। আক্রমণাত্মক খেলা দলটির বিপক্ষে বাংলাদেশের গোলপোস্ট অক্ষত রাখার দায়িত্ব দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষক ঋতুপর্ণা চাকমার। রক্ষণে অধিনায়ক আফিদার সঙ্গী শিউলি আজিম ও শামসুন্নাহার। মিডফিল্ডে বাংলাদেশের প্রাণ মনিকা চাকমা। তার সঙ্গে আছেন মারিয়া, কোহাতি ও স্বপ্না রাণী। ফরোয়ার্ড পজিশনে ঋতুপর্ণা চাকমা, তহুরা খাতুন ও শামসুন্নাহার।

কাগজে-কলমে মিয়ানমার এই ম্যাচে ফেভারিট। অতীত পরিসংখ্যানও স্বাগতিক দলটির পক্ষে। ২০১৮ সালে বাংলাদেশ ০-৫ গোলে হেরেছিল মিয়ানমারের বিপক্ষে। বছর ছয়েকের ব্যবধানে বাংলাদেশ দল অনেক পরিণত। সাম্প্রতিক সময়ে জর্ডান, বাহরাইন, ইন্দোনেশিয়ার মতো র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলের বিপক্ষে নিয়মিত পয়েন্ট আদায় করেছে। এতেই মিয়ানমারকে বধ কিংবা রুখে দিয়ে এশিয়া কাপে নাম লেখানোর সাহস সঞ্চার হয়েছে আফিদা-ঋতুপর্ণাদের।

বাংলাদেশ একাদশ : রুপ্না চাকমা (গোলরক্ষক), আফিদা খন্দকার (অধিনায়ক), শিউলি আজিম, শামসুন্নাহার, কোহাতি কিসকু, মারিয়া মান্ডা, মনিকা চাকমা, স্বপ্না রাণী, ঋতুপর্ণা চাকমা, শামসুন্নাহার ও তহুরা খাতুন।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

মিয়ানমার বধে অপরিবর্তিত একাদশ বাংলাদেশের

Update Time : ০৫:৩৫:২৫ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫