Dhaka ০৯:২৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

ইন্টার মিলানের হৃদয় ভেঙে বিশ্বকাপের কোয়ার্টারে ব্রাজিলিয়ান ক্লাব

  • Reporter Name
  • Update Time : ০৫:২৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
  • ১৭ Time View

অনলাইন ডেস্ক : শুরু আর শেষটায় দুই গোল, মাঝে বল দখল থেকে শুরু করে সবদিক থেকেই এগিয়ে ছিল প্রতিপক্ষ ইন্টার মিলান। তবে দুটি গোলই বসেছে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের নামের পাশে। যা আবারও হৃদয়ভাঙা বিদায়ের গল্প লিখল ইউরোপের অন্যতম জায়ান্ট ইন্টারের। এক মাস আগেই তারা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিএসজির কাছে হেরেছিল। এবার ফিফা ক্লাব বিশ্বকাপে ইন্টারের যাত্রা থামলো শেষ ষোলোতে।

গতকাল (সোমবার) দিবাগত রাতে নর্থ ক্যারোলিনার ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে মুখোমুখি হয় ইতালি ও ব্রাজিলের ক্লাব ইন্টার–ফ্লুমিনেন্স। যেখানে ম্যাচের মাত্র তৃতীয় মিনিটেই আর্জেন্টাইন স্ট্রাইকার জার্মান কানোর গোলে ফ্লুমিনেন্স লিড নেয়। পুরো ম্যাচে সেটি আর শোধ করতে পারেনি লাউতারো মার্টিনেজ–থুরামদের ইন্টার। উল্টো যোগ করা সময়ের তৃতীয় মিনিটে সেলেসাও মিডফিল্ডার হারকিউলিস পেরেইরা আরেক গোল করে ২–০ গোলের জয় নিশ্চিত করেন।

এই জয়ে দ্বিতীয় ব্রাজিলিয়ান ক্লাব হিসেবে বিশ্বকাপের শেষ আটে উঠল ফ্লুমিনেন্স। যেখানে তারা আগামী শনিবার লড়বে ম্যানচেস্টার সিটি ও আল-হিলালের মধ্যকার বিজয়ী দলের সঙ্গে। ফ্লুমিনেন্সের কাছে পরাজিত ইতালিয়ান ক্লাব ইন্টারই অবশ্য ম্যাচজুড়ে আধিপত্য দেখায়। তাদের দখলে বল ছিল ৬৯ শতাংশ। যদিও ভালো সুযোগ তৈরিতে এগিয়ে ছিল সেলেসাও দলটি। এ ছাড়া ১৬ শট নিয়ে ৪টি লক্ষ্যে রাখতে পারে মিলানের প্রতিনিধিরা। বিপরীতে ১১টি শট নিয়ে সমান ৪টি লক্ষ্যে ছিল ফ্লুমিনেন্সের।

ম্যাচটিতে তিনজন ডিফেন্ডার দিয়ে লাইনআপ সাজিয়েছিলেন ফ্লুমিনেন্সের কোচ রেনাতো গাউচো। যা ২০২৩ কোপা লিবার্তাদোরেস চ্যাম্পিয়নদের (লাতিন ক্লাব ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা) পক্ষে পুরোদমে কাজে লেগেছে। ম্যাচ শেষে ব্রাজিলিয়ান এই কোচ জানান, ‘আমি তাদের মাথায় ঢুকিয়ে দিই যে, এটি (৩ ডিফেন্ডারের ফরমেশন) কাজ করবে। ইন্টার দুর্দান্ত দল, আমাদের চেয়ে তাদের অনেক বেশি অর্থ আছে। তবে মাঠে লড়ে ১১ জনের বিপক্ষে ১১ জন। ৯০ মিনিটই দলটির বিশ্বাস ছিল, লড়াই করেছে এবং মনোযোগ ধরে রাখে পুরোদমে।’

ম্যাচে ফেরার একাধিক সুযোগ এসেছিল ইন্টারের তারকা ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজের সামনে। কিন্তু তিনি সেসবের কোনোটিই গোলে পরিণত করতে পারেননি। এ ছাড়া দুটি ফ্রি-কিক ও নিকট দূরত্ব থেকে নেওয়া শটে ফেদেরিকো ডিমার্কো গোলের সম্ভাবনা জাগালেও শেষ পর্যন্ত তেমন সুখকর কিছু হয়নি ইউসিএল রানার্সআপদের পক্ষে। এ ছাড়া ইন্টারের ফরাসি ফরোয়ার্ড মার্কাস থুরাম ছিলেন পুরোদমে ফ্লপ।

অবশ্য ইন্টারকে বারবার হতাশ করেছেন এই মুহূর্তে ক্লাব বিশ্বকাপের সবচেয়ে বয়স্ক (৪৪) ফ্লুমিনেন্স গোলরক্ষক ফ্যাবিও ডেভিসন। এর সঙ্গে ছিল ব্রাজিলের ৪০ বছর বয়সী তারকা ডিফেন্ডার থিয়েগো সিলভার মাঠে দারুণ উপস্থিতি।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

ইন্টার মিলানের হৃদয় ভেঙে বিশ্বকাপের কোয়ার্টারে ব্রাজিলিয়ান ক্লাব

Update Time : ০৫:২৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫