Dhaka ১২:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

আইপিএলের সাবেক চেয়ারম্যানকে ১১ কোটি জরিমানা, গেলেন হাইকোর্টে

  • Reporter Name
  • Update Time : ০৬:৪৬:০৫ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
  • ১৮ Time View

অনলাইন ডেস্ক : এ বার সুপ্রিম কোর্টে গেলেন ললিত মোদী। ভারতের শীর্ষ আদালতে পিটিশন জমা দিয়েছেন তিনি। ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক সহ-সভাপতি এবং আইপিএলের সাবেক চেয়ারম্যান তিনি। তাকে ১০ কোটি ৬৫ লাখ রুপি জরিমানা করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

‘ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট’-এর নিয়ম ভাঙায় এই জরিমানা করা হয়েছিল ললিতকে। সেই জরিমানার অর্থ বোর্ডের কাছে দাবি করেছিলেন ললিত। সেই দাবি খারিজ করে বোম্বে হাই কোর্ট। উল্টো তাকে ১ লাখ রুপি জরিমানা করে আদালত। সেই রায়ের বিরুদ্ধে এ বার সুপ্রিম কোর্টে গিয়েছেন তিনি।

ললিত তার আবেদনে জানিয়েছেন, যখন ইডি তাকে জরিমানা করে তখন তিনি বোর্ডের কর্তা ছিলেন। সেই কারণে, বোর্ডের সংবিধান অনুযায়ী সেই ক্ষতিপূরণ তাদেরই দিতে হবে। অর্থাৎ, জরিমানার অর্থ বোর্ডকে দিতে হবে। এই একই আবেদন অবশ্য তিনি বোম্বে হাই কোর্টেও করেছিলেন। সেখানে তার আবেদন খারিজ হয়ে যায়।

এর আগে ললিতের আবেদনের শুনানিতে বোম্বে হাই কোর্টের দুই বিচারপতি এমএস সোনাক ও জিতেন্দ্র জৈনের বেঞ্চ জানায়, ললিতের আবেদনের কোনও সত্যতা নেই। সম্পূর্ণ ভুল একটি আবেদন তিনি করেছেন। আদালতের সময় নষ্ট করা ও ভারতীয় ক্রিকেট বোর্ডের অসম্মানের জন্য জরিমানা করা হয় ললিতকে।

শুনানিতে ২০০৫ সালের সুপ্রিম কোর্টের একটি রায়ের কথা তুলে ধরেন বিচারপতিরা। তারা জানান, ভারতীয় সংবিধানের ১২ নম্বর ধারা অনুযায়ী ভারতীয় ক্রিকেট বোর্ড একটি স্বশাসিত সংস্থা। কোনও স্টেট-এর আওতায় পড়ে না। তাই যে অভিযোগ ললিত করেছেন, তা সম্পূর্ণ ভুল। এই আবেদনের উপর ভিত্তি করে বিসিসিআইকে কোনও নোটিশ পাঠানো যায় না। ললিত যাতে ভবিষ্যতে এই ধরনের ভুল কোনও আবেদন না করেন সেই জন্য তাকে সতর্ক করে আদালত। তার পরেও সুপ্রিম কোর্টে গিয়েছেন তিনি।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

আইপিএলের সাবেক চেয়ারম্যানকে ১১ কোটি জরিমানা, গেলেন হাইকোর্টে

Update Time : ০৬:৪৬:০৫ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫