Dhaka ০৯:৪২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

টেস্ট অধিনায়কত্ব ছাড়লেন শান্ত

  • Reporter Name
  • Update Time : ০৫:৩১:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • ১৬ Time View

অনলাইন ডেস্ক : কলম্বো টেস্ট শুরুর আগেই গুঞ্জন ছিল নেতৃত্ব ছাড়তে পারেন নাজমুল হোসেন শান্ত। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর সেই গুঞ্জন সত্য হলো। বাংলাদেশ দলের টেস্ট অধিনায়কের দায়িত্ব ছাড়লেন শান্ত। আজ (শনিবার) ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

টেস্টের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়ে শান্ত বলেন, ‘আমার একটা ঘোষণা ছিল। আমি বাংলাদেশ দলের টেস্ট অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিচ্ছি। আমি টেস্ট ফরম্যাটে আর অধিনায়কত্ব চালিয়ে যেতে চাই না।’

দলের ভালোর জন্য এমন সিদ্ধান্ত নিয়েছেন জানিয়ে শান্ত বলেন, ‘আমি সবাইকে ক্লিয়ারলি মেসেজ দিতে চাই যে, এটা কোনো পারসোনাল (ব্যক্তিগত) কিছু না। দলের ভালোর জন্যই এই সিদ্ধান্তটা নেওয়া এবং এটাতে দলের ভালো হবে বলে আমি মনে করি। আমার ব্যক্তিগত মত হলো তিন অধিনায়ক একটু ডিফিকাল্ট হতে পারে। গোটা দলের ভালোর জন্য আমি এখান থেকে সরে এসেছি।’

পরে এক প্রশ্নের জবাবে টাইগার এই ব্যাটার বলেন, বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগকে বেশ কয়েকদিন আগেই এই সিদ্ধান্তের কথা তিনি জানিয়েছেন।

কিছুদিন আগেও তিন সংস্করণের নেতৃত্বে ছিলেন নাজমুল হোসেন শান্ত। ব্যাটিংয়ে মনোযোগী হতে শান্ত নিজেই টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন। গত মে মাসে টি-টোয়েন্টির নেতৃত্ব দেওয়া হয় লিটন দাসকে। সেইসময় বোর্ডকে শান্ত জানিয়েছিলেন, তিনি টেস্ট ও ওয়ানডে দল চালাতে চান। যদিও তাকে না জানিয়েই ওয়ানডের অধিনায়ক বদলের পথে হাঁটে বিসিবি। ওয়ানডে ফরম্যাটের অধিনায়ক হিসেবে শান্তকে সরিয়ে নতুন করে দায়িত্ব দেওয়া হয় মেহেদি হাসান মিরাজকে।

অবশ্য বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল পরবর্তীতে বলেছিলেন, শান্তর অধিনায়কত্ব (ওয়ানডে) কেড়ে নেওয়া হয়নি। বরং বোর্ডের সবার সম্মতিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনকি শান্ত নিজেও খেলোয়াড়সুলভ মানসিকতায় এই সিদ্ধান্ত মেনে নিয়েছেন বলে উল্লেখ করেন বোর্ড সভাপতি।

২০২৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে সিলেটে সাদা পোশাকে নেতৃত্বে অভিষেক হয় শান্তর। সর্বশেষ কলম্বো টেস্টসহ ১৪টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন শান্ত। তার নেতৃত্বে বাংলাদেশ চারটি জয় পেয়েছে। জয়ের সাফল্যে তিনি বাংলাদেশের দ্বিতীয় সেরা টেস্ট অধিনায়ক।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

টেস্ট অধিনায়কত্ব ছাড়লেন শান্ত

Update Time : ০৫:৩১:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫