Dhaka ০৫:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

দিনের শুরুতেই তাইজুল-রানার ৩ শিকার

  • Reporter Name
  • Update Time : ০৪:১৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
  • ১৪ Time View

অনলাইন ডেস্ক : একেবারে হতাশার এক দিন কাটিয়ে গতকাল মাঠ ছেড়েছিল বাংলাদেশ। ওই সময়েই স্বাগতিক শ্রীলঙ্কার প্রথম ইনিংসে ৫৩ রানের লিড দাঁড়ায়। ব্যাকফুটে থাকা বাংলাদেশ আজ (শুক্রবার) কলম্বো টেস্টের তৃতীয় দিনের শুরুটা ভালোই পেল। দিনের ষষ্ঠ ও অষ্টম ওভারে জোড়া আঘাত হেনেছেন স্পিনার তাইজুল ইসলাম। খানিক বাদেই তার দলে যোগ দিয়েছেন নাহিদ রানা। ফলে ৩৩৫ রানে পঞ্চম উইকেট হারিয়েছে লঙ্কানরা।

ব্যক্তিগত স্পেলের টানা দুই ওভারেই দুজনকে ফিরিয়েছেন তাইজুল। তার প্রথম শিকার টানা দ্বিতীয় টেস্টে দেড়শ পেরোনো লঙ্কান ওপেনার পাথুম নিশাঙ্কা। গল টেস্টে তার করা ১৮৭ রানের ইনিংস লঙ্কানদের আক্ষেপ বাড়িয়েছে, তবে সেটি নিশাঙ্কার টেস্টের ব্যক্তিগত সেরা ইনিংস। আজ করলেন দ্বিতীয় সর্বোচ্চ ১৫৮ রান। ২৫৪ বলের এই ইনিংস ডানহাতি ব্যাটার সাজান ১৯টি চারের সাহায্যে। তাইজুলের হালকা বাঁক খাওয়া বলে খেলতে গিয়ে শর্ট কাভারে এনামুল হক বিজয়কে ক্যাচ দেন নিশাঙ্কা।

এক ওভার পরে আক্রমণে আবারও সফল তাইজুল। তার বলে এলবিডব্লু হয়েছেন লঙ্কান অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা। রিভিউ নিয়েও তিনি সফল হননি। আউট হলেন ৭ রান করে। সতীর্থদের যাওয়া-আসা দেখছিলেন গতকাল শেষ বিকেলে নাইটওয়াচম্যান হিসেবে ক্রিজে আসা প্রবাথ জয়সুরিয়া। নিজের ত্রয়োদশ ওভারে এসে কামিন্দু মেন্ডিসের ব্যাটে দুটি চার হজম করেন নাহিদ রানা।

১১ রান খরচের পর তিনি ভাগে পেলেন প্রবাথকে। রানার লাফিয়ে ওঠা বলে ব্যাট চালিয়ে তিনি স্লিপে মেহেদী মিরাজকে ক্যাচ দিয়েছেন। দ্বিতীয় চেষ্টায় তালুবন্দি হয়ে ১০ রানে ফিরলেন প্রবাথ। প্রায় সমানে রান বিলানোর পর এবারের লঙ্কা সফরে প্রথম উইকেট পেলেন রানা। আগের গল টেস্টেও তিনি ধারহীন বল করেছিলেন, যা অব্যাহত ছিল কলম্বোতেও।

এর আগে দিনের শুরুতেই ব্যক্তিগত দেড়শ পূরণ করেন নিশাঙ্কা। এই মুহূর্তে ২১ রানে ক্রিজে আছেন কামিন্দু। ইতোমধ্যে ৮৮ রানের লিড পেয়েছে লঙ্কানরা। বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ৩ উইকেট নিয়েছেন তাইজুল।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

দিনের শুরুতেই তাইজুল-রানার ৩ শিকার

Update Time : ০৪:১৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫