Dhaka ০৫:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

বিশ্বকাপকে সামনে রেখে শনিবার থেকে নারী দলের ক্যাম্প

  • Reporter Name
  • Update Time : ০৪:৫৭:২১ অপরাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫
  • ১৪ Time View

অনলাইন ডেস্ক : গেল এপ্রিল মাসে নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্ব শেষে দেশে ফিরে আসে বাংলাদেশ দল। পাকিস্তানের মাটিতে সেই বাছাই পর্বের শেষ মুহূর্তে কোয়ালিফায়ার নিশ্চিত করে নিগার সুলতানা জ্যোতির দল। দেশে ফিরে কিছুদিন বিশ্রাম শেষেই আবারো অনুশীলনে নামে নারী দলের ক্রিকেটাররা।

চলতি বছরের সেপ্টেম্বরে মাঠে গড়াবে নারী ওয়ানডে বিশ্বকাপ। সেই বিশ্বকাপকে সামনে রেখে এখন থেকেই প্রস্তুতি শুরু করতে চাই বিসিবি। এই মুহূর্তে ঈদের ছুটিতে রয়েছেন নারী দলের ক্রিকেটাররা। ছুটি শেষে আগামী ১৪ জুন শনিবার থেকে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুশীলন ক্যাম্প করতে যাচ্ছে নিগার সুলতানা জ্যােতির দল।

ঢাকা পোস্টকে নারী দলের ম্যানেজার গোলাম ফাইয়াজ বলেন, ‘১৪ তারিখ থেকে একটা অনুশীলন ক্যাম্প শুরু হবে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে। এখন থেকে বিশ্বকাপকে সামনে রেখেই অনুশীলন করা হবে। এই মাস পর্যন্ত চলবে এই ক্যাম্প। কোচিং স্টাফের সকল সদস্য থাকবে ক্যাম্পে।’

তবে নারী দলের পরবর্তী সিরিজ নিয়ে এখনো কোনো তথ্য জানা যায়নি। এর আগে গেল ৮মে কক্সবাজারে যায় নারী দলের ক্রিকেটাররা। এরপর ৯মে থেকে শুরু হয় তাদের অনুশীলন, দলের সঙ্গে ছিলেন ১৫ জন ক্রিকেটার। যেহেতু সেখানে ব্যাট বলের কোনো অনুশীলন ছিল না যে কারণে সেই বহরে ছিল না দলের কোনো কোচ। মূলত ট্রেনার ফিজিও ছিলেন দলের সঙ্গে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

বিশ্বকাপকে সামনে রেখে শনিবার থেকে নারী দলের ক্যাম্প

Update Time : ০৪:৫৭:২১ অপরাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫