Dhaka ১০:৩৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

বিশ্বকাপ নিশ্চিতের পর জ্যোতিকে প্রথম ফোন করেছিলেন যিনি

  • Reporter Name
  • Update Time : ০৫:৪২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
  • ১৫ Time View

অনলাইন ডেস্ক : গেল এপ্রিলে বিশ্বকাপ বাছাই পর্ব খেলে মূল পর্বে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ নারী দল। ১ বলের নাটকীয় হিসেবে বিশ্বকাপে গিয়েছিল নিগার সুলতানা জ্যোতির দল। এরপর দেশে ফিরে কিছুদিন বিশ্রাম শেষে গেল মাসেও পাহাড় সমুদ্রে ক্যাম্প করেছিল টাইগ্রেস নারীরা।

অনেকটা দিন পর বিশ্বকাপ নিশ্চিত নিয়ে ফের কথা বলেছেন অধিনায়ক জ্যোতি। বিশ্বকাপ নিশ্চিত করা নিয়ে ছিল বেশ জটিল সমীকরণ। সেই সময়ের কথা জানিয়ে জ্যোতি বলেন, বিশ্বকাপ নিশ্চিতের কথা পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানার কাছে প্রথম শুনতে পেয়েছিলেন তিনি।

সেদিন ম্যাচ শেষ হতে না হতেই বাংলাদেশের অধিনায়ককে ফোন করেছিলেন পাকিস্তানের অধিনায়ক। সম্প্রতি এক পডকাস্টে জ্যোতি বলেন, ‘ব্যাপারটা হচ্ছে, আমি প্রথম কলটা পেয়েছিলাম পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানার কাছ থেকে। সে এবং সিদরা আমিনসহ আরও বেশ কয়েকজন খেলোয়াড় ছিল তখন।’

‘তারা ফোন করেই আমাকে বলে, ‘ইয়েস, তোমরা বিশ্বকাপের টিকিট পেয়ে গেছো।’ আমি বলি, ‘সত্যি বলছো?’ আসলেই তাই?’ তখন প্রতিউত্তরে বলে, ‘হ্যাঁ, তোমরা বিশ্বকাপে উঠে গেছো।’ এটা আমার জন্য বিশেষ একটা মুহূর্ত ছিল। কারণ এটা দ্বিতীয়বারের মতো আমরা ওয়ানডে বিশ্বকাপ খেলতে যাচ্ছি।’- বলেন জ্যোতি।

আগামী ৩০ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে পর্দা উঠবে নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের। উদ্বোধনী দিনেই মাঠে নামবে স্বাগতিক ভারত। রাউন্ড রবিন পদ্ধতিতে হবে মোট ২৮ ম্যাচ। ৮ দলের টুর্নামেন্টে পয়েন্ট টেবিলের সেরা চারে থাকা দলগুলো জায়গা করে নেবে সেমিফাইনালে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

বিশ্বকাপ নিশ্চিতের পর জ্যোতিকে প্রথম ফোন করেছিলেন যিনি

Update Time : ০৫:৪২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫