Dhaka ০৫:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

আরও এক বছর টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত

  • Reporter Name
  • Update Time : ০৫:৩০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
  • ২১ Time View

অনলাইন ডেস্ক : চলতি মাসেই শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ দল। যে সিরিজের শুরুতে রয়েছে দুটি টেস্ট ম্যাচ। আর সেই টেস্টের জন্য গতকাল ১৬ সদস্যের স্কোয়াড দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই দলে অধিনায়ক হিসেবে যথারীতি আছেন নাজমুল হোসেন শান্ত।

এছাড়া সহ-অধিনায়ক হিসেবে দায়িত্বে আছেন মেহেদী হাসান মিরাজ। বিসিবির প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে অধিনায়কত্ব নিয়ে বলা হয়েছে, ‘টপ অর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের টেস্ট অধিনায়ক হিসেবে আরও এক বছর থাকছেন, যে দায়িত্ব তিনি ২০২৪ সালে পেয়েছিলেন। মেহেদী হাসান মিরাজ সহ-অধিনায়কের দায়িত্ব চালিয়ে যাবেন। এই জুটি আগের মৌসুমে টেস্ট দলকে নেতৃত্ব দিয়েছিল, এরাই দায়িত্বে বহাল থাকবেন।’

শ্রীলঙ্কা সফরে দুই টেস্ট, তিন ওয়ানডে এবং তিন টি-টোয়েন্টির সিরিজ খেলবে বাংলাদেশ। ১৭ জুন গলে মাঠে গড়াবে প্রথম টেস্ট। ২৫ জুন কলম্বোতে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ।

একনজরে শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের টেস্ট স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, এবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদ, নাহিদ রানা, খালেদ আহমেদ।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

আরও এক বছর টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত

Update Time : ০৫:৩০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫