Dhaka ০৫:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

আইপিএলের কয়েক ম্যাচের ভেন্যু পরিবর্তন, ফাইনাল হবে না কলকাতায়

  • Reporter Name
  • Update Time : ০৯:২২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
  • ৯ Time View

অনলাইন ডেস্ক : ভারত ও পাকিস্তানের সামরিক সংঘাতের কারণে এক সপ্তাহের বেশি সময় স্থগিত ছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। যুদ্ধবিরতির পর টুর্নামেন্টটির বাকি অংশ গত ১৭ মে থেকে শুরু হয়েছে। যদিও সেই সময় কেবল অবশিষ্ট লিগপর্বের সূচি ঘোষণা করেছিল আইপিএল কর্তৃপক্ষ। বলা হচ্ছিল প্লে-অফসহ ফাইনালের ভেন্যুতে পরিবর্তন আনা হতে পারে। অবশেষে তাই হলো, কলকাতার ইডেন গার্ডেন্স থেকে সরিয়ে দেওয়া হলো ফাইনাল।

মূলত প্রতিকূল আবহাওয়া ও বৃষ্টির শঙ্কায় বদলে ফেলা হয়েছে কয়েক ম্যাচের পূর্বনির্ধারিত ভেন্যু। লিগপর্বে আগামী ২৩ মে বেঙ্গালুরুতে স্বাগতিক রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুখোমুখি হওয়ার কথা ছিল সানরাইজার্স হায়দরাবাদের। কিন্তু সেটি দক্ষিণ ভারতের লখনৌয় সরিয়ে নেওয়া হয়েছে। ফলে হায়দরাবাদ ও লখনৌ সুপার জায়ান্টসের (২৭ মে) বিপক্ষে নিজেদের শেষ দুটি ম্যাচই বিরাট কোহলির বেঙ্গালুরু ঘরের বাইরে খেলতে হবে। দুটিই হবে লখনৌর একানা স্টেডিয়ামে।

২৩ মে’র ম্যাচটি খেলতে হায়দরাবাদ দলের উড়াল দেওয়ার কথা ছিল বেঙ্গালুরুতে। কিন্তু পরিবর্তিত সূচিতে তাদের লখনৌতেই অবস্থান করতে হচ্ছে। বেঙ্গালুরুর আবহাওয়াবিষয়ক বিভাগ পূর্বাভাসে জানিয়েছে– বৃহস্পতিবার পর্যন্ত প্রদেশটিতে ‘ঝোড়ো থেকে আরও ঝোড়ো বৃষ্টিপাতের’ সম্ভাবনা রয়েছে। এর আগে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে বেঙ্গালুরুর সর্বশেষ হোম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। ওই সময় থেকে ওই প্রদেশের বেশ কিছু অঞ্চলে এখনও পানি জমে আছে।

প্লে-অফের চার ম্যাচের ভেন্যুও পুনঃনির্ধারিত হয়েছে। ২৯ মে চণ্ডিগড়ের মুল্লানপুরে হবে প্রথম প্লে-অফ ম্যাচ। পরদিনই একই মাঠে হবে এলিমিনেটর ম্যাচ। এরেপর ১ জুন দ্বিতীয় কোয়ালিফায়ার ও আসরের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ ফাইনাল আয়োজন করবে আহমেদাবাদ নরেন্দ্র মোদি স্টেডিয়াম। এর আগের সূচি অনুযায়ী আসরের চূড়ান্ত চারটি ম্যাচই হায়দরাবাদ ও কলকাতায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

আগামী ২৭ মে পর্যন্ত চলবে আইপিএলের লিগপর্ব। সংঘাত পরবর্তী আইপিএলের বাকি অংশের কেবল লিগপর্বের সূচি ঘোষণা করা হয়েছিল। তখনই বলা হয়েছিল প্লে-অফ ও ফাইনালের ভেন্যুতে পরিবর্তন আসতে যাচ্ছে। যেখানে কপাল পুড়ল বেঙ্গালুরু ও কলকাতার। যদিও কলকাতা ফ্র্যাঞ্চাইজির জন্য আক্ষেপটা তুলনামূলক কমই হতে পারে। কারণ তারা ইতোমধ্যে বিদায় নিশ্চিত করেছে চলতি আসর থেকে। এখন পর্যন্ত প্লে-অফে উঠেছে পাঞ্জাব কিংস, বেঙ্গালুরু এবং গুজরাট টাইটান্স। বাকি একটি স্পট পূরণে লড়ছে মুম্বাই ও দিল্লি।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

আইপিএলের কয়েক ম্যাচের ভেন্যু পরিবর্তন, ফাইনাল হবে না কলকাতায়

Update Time : ০৯:২২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫