Dhaka ০১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

বেনাপোলে  নুর মোহাম্মদের ফেনসিডিল মামলায় তিন বছরের কারাদণ্ড

  • Reporter Name
  • Update Time : ১১:৩৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
  • ৮৩ Time View

মনির হোসেন বেনাপোল প্রতিনিধি : বেনাপোলের মাদককারবারি নুর মোহাম্মদকে ফেনসিডিল চোরাচালান মামলায়  তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং তিন হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৩ মে) অতিরিক্ত জেলা ও দায়রা জজ জুয়েল অধিকারী এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পিপি মাহাবুবুর রহমান। নুর মোহাম্মদ যশোরের শার্শা উপজেলার ছোট আঁচড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। মামলার অপর আসামি একই গ্রামের বকুল হোসেনকে আদালত খালাস দিয়েছেন।

আদালত সূত্র জানায়, ২০০৮ সালের ১৯ অক্টোবর কোতোয়ালি থানা পুলিশের কাছে খবর আসে—বেনাপোল থেকে একটি বাসে করে চোরাকারবারিরা ফেনসিডিল নিয়ে যশোরের দিকে আসছে। সংবাদ পেয়ে বিকেল ৪টার পর যশোর সদর উপজেলার যশোর-বেনাপোল সড়কের তেঘরিয়া মোড়ে অবস্থান নেয় পুলিশ। পরে একটি বিআরটিসি বাস থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় নুর মোহাম্মদকে দেখে সন্দেহ হয় পুলিশের। তাকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার ব্যাগ থেকে ৩১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় বকুল হোসেন পালিয়ে যান।

এ ঘটনায় কোতোয়ালি থানার ইন্সপেক্টর হারেজ সিকদার বাদী হয়ে মামলা করেন। মামলাটি তদন্ত শেষে এসআই তাসলিমা অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন, যাতে নুর মোহাম্মদ ও বকুল হোসেনকে অভিযুক্ত করা হয়।

মঙ্গলবার রায় ঘোষণার দিন বিচারক নুর মোহাম্মদকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দেন এবং বকুল হোসেনকে খালাস প্রদান করেন।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

বেনাপোলে  নুর মোহাম্মদের ফেনসিডিল মামলায় তিন বছরের কারাদণ্ড

Update Time : ১১:৩৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫