Dhaka ০৫:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

বৃষ্টির পেটে ম্যাচ, তবুও সিরিজ জয় বাংলাদেশের

  • Reporter Name
  • Update Time : ০৫:৫৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
  • ১৪ Time View

অনলাইন ডেস্ক : ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজের শেষ ম্যাচে আজ স্বাগতিক শ্রীলঙ্কার যুবাদের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। যদিও বৃষ্টির কারণে শেষ পর্যন্ত খেলা পরিত্যক্ত হয়েছে। ৬ ম্যাচ সিরিজে ৩-২ ব্যবধানে জিতেছে আজিজুল হক তামিমের দল।

সিরিজের শেষ ম্যাচে আজ কলম্বোতে দিনের শুরুতে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ দল। ৩৯ ওভার ১ বল খেলা মাঠে গড়ানোর পরই শুরু হয় বৃষ্টি। টানা তিন ঘণ্টার বৃষ্টিতে ম্যাচটি পরিত্যক্ত হয়ে গেছে।

এর আগে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও সুখকর ছিল না। কোনো রান না করেই বিদায় নেন ওপেনার জাওয়াদ আবরার। এরপর দলের হাল ধরেন কালাম সিদ্দিকি অলিন এবং আজিজুল হাকিম তামিম। অলিন সেট হয়েও ইনিংসকে বড় করতে পারেননি, ফিরে যান ৩১ রান করে। তখনো ব্যাট হাতে লড়ে যাচ্ছিলেন অধিনায়ক তামিম।

এরপর রিজান হোসেনকে নিয়ে সাবধানে এগোতে থাকেন তামিম, নিজেও তুলে নেন অর্ধ-শতক। পরবর্তীতে রিজানও ব্যাট হাতে আগ্রাসী হতে থাকেন। তামিম ছিলেন সেঞ্চুরির পথযাত্রী, তবে ব্যক্তিগত ৯৪ রানে থাকা অবস্থায় বিদায় নেন তিনি।

পরে রিজানের সঙ্গে দলের হাল ধরেন উইকোটকিপার ব্যাটার মোহাম্মদ আব্দুল্লাহ। ইনিংসের ৪০তম ওভারে শুরু হয় বৃষ্টি। স্কোরবোর্ডে ৩ উইকেট হারিয়ে ১৮৮ রান তোলে বাংলাদেশ। এরপর আর বল মাঠে গড়ায়নি। রিজান ৪৮ এবং আব্দুল্লাহ অপরাজিত থাকেন ব্যক্তিগত ৫ রানে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

বৃষ্টির পেটে ম্যাচ, তবুও সিরিজ জয় বাংলাদেশের

Update Time : ০৫:৫৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫