Dhaka ১২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

পাকিস্তান-আরব আমিরাত সিরিজের আগে ক্যাম্প করবে টাইগাররা

  • Reporter Name
  • Update Time : ০২:৫৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
  • ১৬ Time View

অনলাইন ডেস্ক : আগামী মে মাসে পাকিস্তানের মাটিতে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশ দলের। তবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে দুই দলই টি-টোয়েন্টি ফরম্যাটে আসন্ন সিরিজটি খেলতে সম্মত হয়েছে।

এদিকে পাকিস্তান সফরের আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। ইতোমধ্যে এ নিয়ে দুই বোর্ডের কথাবার্তাও অনেক দূর এগিয়েছে। তবে এই দুই সিরিজের আগে টি-টোয়েন্টির ভাবনায় থাকা ক্রিকেটারদের নিয়ে অনুশীলন ক্যাম্প অনুষ্ঠিত হবে।

বিসিবির একটি সূত্র থেকে জানা গেছে, আগামী ৫ মে থেকে শুরু হতে পারে এই ক্যাম্প। ভেন্যু হতে পারে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম। সবমিলিয়ে ৮ থেকে ১০ দিনের মতো হতে পারে এই ক্যাম্প।

এদিকে, আরব আমিরাতের বিপক্ষে সিরিজটি ১৮ এবং ২০ মে মাঠে গড়াতে পারে। এরপর মে মাসের শেষদিকে মাঠে গড়াবে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের অ্যাওয়ে সিরিজ। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ২৫ এবং ২৭ মে সিরিজের প্রথম দুই ম্যাচ হবে ফয়সালাবাদে। এরপর বাকি তিনটি ম্যাচ হবে ৩০ মে, ১ জুন এবং ৩ জুন তারিখে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

পাকিস্তান-আরব আমিরাত সিরিজের আগে ক্যাম্প করবে টাইগাররা

Update Time : ০২:৫৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫