Dhaka ০১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

চট্টগ্রামে ম্যাজিস্ট্রেটের সিল-স্বাক্ষর জাল করে ভুয়া হলফনামা

  • Reporter Name
  • Update Time : ০৮:০২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
  • ২২ Time View

নুরুল আফছার, স্টাফ রিপোর্টার : চট্টগ্রামে অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের সিল ও স্বাক্ষর জাল করে ভুয়া হলফনামা তৈরির অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া আইনজীবী ফরহাদ উদ্দিন ও কম্পিউটার অপারেটর সুমন দে’র দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) শুনানি শেষে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সিদ্দিক এ রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালী থানার উপপরিদর্শক (এসআই) মো. আজহার সিভয়েস২৪-কে জানান, “দুই আসামির ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।”

মামলার এজাহারে জানা যায়, ১৮ মার্চ অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ারের স্বাক্ষর ও সিল জাল করে একটি ভুয়া হলফনামা তৈরি এবং তা চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) কাজে জমা দেওয়ার অভিযোগে কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার বাদী আদালতের নাজির আবুল কালাম আজাদ।

১৩ মার্চ একটি মোবাইলে পাওয়া ভুয়া হলফনামা দেখে বিষয়টি প্রথম নজরে আসে। খতিয়ে দেখার পর দেখা যায়, ১৩৮০/২৫ ক্রমিক নম্বরের হলফনামার প্রকৃত রেজিস্ট্রেশন অন্য একজন— ইয়ামিন রহমানের নামে। অথচ হলফনামায় নাম উল্লেখ ছিল রোজী আক্তারের।

মামলার অভিযোগে বলা হয়, অভিযুক্ত রোজী আক্তার ও অজ্ঞাতনামা আরও কয়েকজন ব্যক্তি পরস্পর যোগসাজশে বিচারকের পাঁচটি জাল সিল, তিনটি জাল স্বাক্ষর এবং বিভিন্ন ক্রমিক নম্বর ব্যবহার করে একাধিক ভুয়া হলফনামা তৈরি করেন।

তদন্তে নেমে পুলিশ ২২ মার্চ প্রথমে রোজী আক্তারকে গ্রেপ্তার করে। পরদিন তার তথ্য অনুযায়ী গ্রেপ্তার করা হয় আইনজীবী ফরহাদ উদ্দিনকে। জানা যায়, প্রতিটি ভুয়া হলফনামার বিনিময়ে তিনি প্রত্যাশীদের কাছ থেকে ৫ হাজার টাকা করে নিতেন। এ ঘটনায় নয়ন দে নামের আরও একজনকে পুলিশ গ্রেপ্তার করে।

পুলিশি জিজ্ঞাসাবাদে ফরহাদ উদ্দিন জানান, প্রয়োজনীয় কাগজপত্র পাওয়ার পর তিনি সুমন দে নামের এক কম্পিউটার অপারেটরের কাছে গিয়ে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে হলফনামা প্রিন্ট করান। এর আগে জাল সিল ও স্বাক্ষর তৈরি করা হয়েছিল ২৬ ফেব্রুয়ারি।

ঘটনার পর সংশ্লিষ্ট সব আসামিকে আইনের আওতায় এনে তদন্ত কার্যক্রম এগিয়ে নিচ্ছে পুলিশ।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

চট্টগ্রামে ম্যাজিস্ট্রেটের সিল-স্বাক্ষর জাল করে ভুয়া হলফনামা

Update Time : ০৮:০২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫