Dhaka ১২:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

বৃষ্টি আর আলোক স্বল্পতার মাঝে বাংলাদেশের লড়াই

  • Reporter Name
  • Update Time : ০৭:৫১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
  • ১৬ Time View

অনলাইন ডেস্ক : সিলেটে আজ যত সময় ক্রিকেট হয়েছে, তার চেয়ে বেশি সময় নষ্ট হয়েছে বৃষ্টি ও আলোক স্বল্পতায়। ক্রিকেটের এমন অনুপযোগী পরিবেশেও কিছুটা স্বস্তি দিয়েছে বাংলাদেশের ব্যাটিং। পিছিয়ে থেকে দিন শুরু করা টাইগাররা দিন শেষ করেছে শত রানে এগিয়ে থেকে। এদিন ৩ উইকেট হারালেও ভালোভাবেই ম্যাচে ফিরেছে স্বাগতিকরা।

তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৫৭ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৪ রান করেছে বাংলাদেশ। দুই অপরাজিত ব্যাটার নাজমুল হোসেন শান্তর সংগ্রহ ৬০ রান, আর জাকের আলির ২১ রান। ৬ উইকেট হাতে নিয়ে বাংলাদেশের লিড এখন ১১২ রানের।

আগের দিনের এক উইকেটে ৫৭ রান নিয়ে আজ তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। দিনের শুরুতেই হানা দেয় বৃষ্টি। এতে বেশ কিছু সময় নষ্ট হয়। সকাল ১০টায় খেলা শুরুর কথা থাকলেও শুরু হয় বেলা ১টায়। আগের দিনের দুই অপরাজিত ব্যাটার মাহমুদুল হাসান জয় এবং মুমিনুল হক আজ ব্যাটিংয়ে নেমে ভালোই শুরু করেছিলেন। দুজনের জুটির রান পঞ্চাশ ছাড়ায়।

তবে মুজারাবানির শর্ট বলের ফাঁদে পড়ে প্রথম স্লিপে ক্রেইগ আরভিনের হাতে ধরা পড়েন জয়। ৬৫ বলে ৩৩ রানে টাইগার এই ওপেনার ফিরলে ভাঙে ৯৭ বলে ৬০ রানের জুটি। এরপর চারে নামা নাজমুল হোসেন শান্তকে নিয়ে আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালান আগের ইনিংসে অর্ধশতরান করা মুমিনুল।

ক্রিজে নামার পর দ্রুত রান তুলছিলেন শান্ত। অন‍্য প্রান্তে দায়িত্বশীল ব‍্যাটিং করেছেন মুমিনুল। দুই বাঁহাতি ব‍্যাটারের তৃতীয় উইকেট জুটিতে যোগ হয় ৬৫ রান। ৩৪তম ওভারে ভিক্টর নিয়াউচির শেষ বলে উইকেটকিপার মায়াভোর হাতে ক্যাচ দিয়ে ফেরেন মুমিনুল। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ৮৪ বলে ৪৭ রান।

চা-বিরতির আগমুহূর্তে বাংলাদেশের বিপদ বাড়ান মুশফিকুর রহিম। মুজারাবানির অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা মেরে স্লিপে ধরা পড়েন মুশফিক। এবারও সেই ক্রেইগ আরভিনের বিশ্বস্ত হাত ক্যাচ লুফে নিতে ভুল করলো না। তার ব্যাট থেকে এসেছে ২০ বলে ৪ রান।

মুশফিকের বিদায়ে বাংলাদেশ কিছুটা হলেও বিপাকে পড়ে। তবে জাকের আলি সেই ক্ষতে প্রলেপ দেওয়ার চেষ্টা করেন। তিনি অপরাজিত আছেন ২১ রান করে। দিনের খেলা শেষ হওয়ার আগে ফিফটি তুলে নেন শান্ত। অধিনায়ক অপরাজিত আছনে ৬০ রানে। নির্ধারিত সময়ের ঘণ্টা খানেক আগে আলোক স্বল্পতায় দিনের খেলা শেষ করতে বাধ্য হন আম্পায়াররা।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

বৃষ্টি আর আলোক স্বল্পতার মাঝে বাংলাদেশের লড়াই

Update Time : ০৭:৫১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫