Dhaka ০২:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

২৪ বছর পর জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের বিব্রতকর দিন

  • Reporter Name
  • Update Time : ০৮:০০:৩০ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
  • ২০ Time View

অনলাইন ডেস্ক : সবশেষ ২০০১ সালে এমন এক দিন দেখেছিল বাংলাদেশ ক্রিকেট। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ঢাকায় সেদিন বাংলাদেশ অলআউট হয় ১০৭ রানে। এরপর আর কখনোই দেশের মাটিতে রোডেশিয়ানদের বিপক্ষে প্রথম ইনিংসে অন্তত ২০০ এর নিচে অলআউট হয়নি টাইগাররা। সেটা হলো একেবারে দুই যুগ পর এসে। সিলেটে খামখেয়ালি ব্যাটিংয়ের চূড়ান্ত রূপ দেখিয়ে মাত্র ১৯১ রানেই গুটিয়ে গিয়েছে বাংলাদেশ।

দিনের শুরু থেকেই বাংলাদেশ অবশ্য খুব একটা আশাবাদী ব্যাটিং করতে পারেনি বাংলাদেশ। দলীয় ৩১ রানে ওপেনার সাদমান ইসলাম ও ৩২ রানে মাহমুদুল হাসান জয় আউট হন নিয়াগুচির বলে। দুজনেই ক্যাচ দেন উইকেটের পেছনে। দলের ইনিংস মেরামতের দায়িত্ব নিয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আর মুমিনুল হক। এই জুটি বাংলাদেশের স্কোর টেনে নিয়েছিল ৯৮ রান পর্যন্ত।

৬৬ রানের ওই জুটি ভাঙে লাঞ্চের পর। আর সেটাই ছিল ব্যাটিং বিপর্যয়ের শুরুর বার্তা। শান্ত আউট হন ব্লেসিং মুজারাবানির ফাঁদে পা দিয়ে। শর্ট লেন্থ আর ফুল লেন্থের ধারাবাহিক বোলিংয়ে বিভ্রান্ত হয়ে ক্যাচ দেন পয়েন্টে। ৪০ রান করে থামেন শান্ত। তবে ফিফটি তুলে নেন মুমিনুল। এর মাঝে অবশ্য মুশফিকুর রহিম ফিরে যান ওয়েলিংটন মাসাকাদজার নিরীহদর্শন বলে।

দলীয় ১২৩ রান থেকে পরের ১৪ রান তুলতে আরও ৩ উইকেট হারায় বাংলাদেশ। মুশফিকের পর ব্যক্তিগত ৫৬ রানে মুমিনুল আর ১ রানে ফেরেন মেহেদি হাসান মিরাজ। দলীয় ১৪৬ রানে আস্থার প্রতীক হয়ে ওঠা তাইজুল ফিরে গেলে বড় স্কোরের সম্ভাবনাও মিলিয়ে যায় বাংলাদেশের জন্য।

স্কোরবোর্ড ভদ্রস্থ করার কাজটা এরপর করেছেন হাসান মাহমুদ এবং জাকের আলী অনিক। ৮ম উইকেটে দুজনের জুটি ৪১ রানের। হাসান মাহমুদ এগুচ্ছিলেন ভালোই। কিন্তু ব্লেসিং মুজারাবানির কাছে হার মানতে হয় তাকে। সরাসরি বোল্ড হয়ে ফেরেন ব্যক্তিগত ১৯ রান করে। দলের স্কোর ১৮৭।

বাংলাদেশ ইনিংসের শেষটা করেন ওয়েসলি মাধেভেরে। দলীয় ১৯১ রানে জাকের আলী অনিক এবং নাহিদ রানা ফেরেন চার বলের ব্যবধানে। মুজারাবানি ও মাসাকাদজা পেয়েছেন ৩টি করে উইকেট। ২টি করে উইকেটে নিয়াগুচি এবং মাধেভেরের।

১৯১ রানে বিব্রতকর পরিসংখ্যান
জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে চতুর্থ সর্বনিম্ন স্কোর
সবমিলিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ৯ম সর্বনিম্ন দলীয় সংগ্রহ
জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে ৪র্থ সর্বনিম্ন সংগ্রহ

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

২৪ বছর পর জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের বিব্রতকর দিন

Update Time : ০৮:০০:৩০ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫