Dhaka ০৭:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

নাইজেরিয়ায় বন্দুকধারী ডাকাতদের হামলায় নিহত অন্তত ৪০

  • Reporter Name
  • Update Time : ০২:০১:০৯ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
  • ৫ Time View

অনলাইন ডেস্ক : পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় প্রদেশ প্লাতিউ’র জাইক অঞ্চলে বন্দুকধারী লুটেরাদের হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। হামলাকারীদের সবাই মুসলিম এবং হামলার শিকারদের সবাই খ্রিস্টান ধর্মাবলম্বী ও পেশায় কৃষক।

গত রোববার ঘটেছে এই ঘটনা। এক বিবৃতিতে নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু এক বিবৃতিতে জানিয়েছেন, এ ঘটনার যথাযথ তদন্ত এবং দোষীদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে। জাইক-এ নিহতদের পরিবার পরিজনদের সমবেদনাও জানিয়েছেন প্রেসিডেন্ট।

জাইকের যে গ্রামে হামলা চালানো হয়েছে, সেখানকার বাসিন্দা ও হামলার প্রত্যক্ষদর্শী অ্যান্ডি ইয়াকুবু জানিয়েছেন, ডাকাতরা এলোপাতাড়ি গুলি চালিয়ে হত্যার পাশাপাশি বেশ কয়েকটি বাড়িঘর ও দোকান লুটপাট করেছে। তিনি বলেছেন, হামলায় নিহত হয়েছেন অন্তত ৫০ জন।

গত কয়েক বছরে নাইজেরিয়ায় এ ধরনের সন্ত্রাসী হামলা ও লুটপাট প্রায় সাধারণ ব্যাপারে পরিণত হয়েছে। এই বন্দুকধারী হামালকারীরা দেশটির ফুলানি জাতিসত্ত্বার অন্তর্ভূক্ত। ফুলানি জাতিসত্ত্বার লোকজনদের ধর্ম ইসলাম এবং ঐতিহ্যগত পেশা পশুপালন। রোববার যারা হামলার শিকার হয়েছেন তারা ইরিগউই জাতিসত্ত্বার এবং তারা সবাই খ্রিস্টান ধর্মাবলম্বী।

প্রসঙ্গত, দেশটির কৃষকদের অধিকাংশই খ্রিস্টান ধর্মাবলম্বী। অতীতে পানির দখল নিয়ে কৃষক ও পশুপালকদের মধ্যে প্রায়েই দ্বন্দ-সংঘাত হতো। পরে কালক্রমে নাইজিরার শিথিল নিরাপত্তা পরিস্থিতির সুযোগ নিয়ে ফুলানি জাতিসত্ত্বার একটি অংশ ডাকাতে পরিণত হয়।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য বলছে, হামলা ও গোষ্ঠী সংঘাতের জেরে ২০২৩ সালের ডিসেম্বর থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত প্লাতিও প্রদেশে ১ হাজার ৩৩৬ জন নিহত হয়েছেন।

Bangla Photocard Generatorv3.7

পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায়

নাইজেরিয়ায় বন্দুকধারী ডাকাতদের হামলায় নিহত অন্তত ৪০

Update Time : ০২:০১:০৯ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫