Dhaka ০৫:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

৩ ফিফটিতে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ

  • Reporter Name
  • Update Time : ০৮:৩২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
  • ১৫ Time View

অনলাইন ডেস্ক : টানা দুই জয়ের পর আজ (মঙ্গলবার) মেয়েদের বিশ্বকাপ বাছাইপর্বে তৃতীয় ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ। তিন ফিফটিতে স্কটল্যান্ডের বিপক্ষে তারা ওয়ানডে নিজেদের রেকর্ড সর্বোচ্চ সংগ্রহই পেয়েছে। যথারীতি এই ম্যাচেও দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তার সঙ্গে ফারজানা হক পিংকী ও শারমিন আক্তার সুপ্তার ফিফটিতে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ২৭৬ রান।

চলমান বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ ২৭১ রান তুলেছিল বাংলাদেশ নারী দল। আজ তারা নিজেদের সেই রেকর্ডটাকে আরেকটু সামনে নিয়ে গেল। মূলত জ্যোতির শেষের ঝড়েই টাইগ্রেসরা বড় সংগ্রহ গড়েছে। ৫৯ বলে তিনি সর্বোচ্চ ৮৩ রানে অপরাজিত ছিলেন, এ ছাড়া সমান ৫৭ রান করে এসেছে পিংকী-শারমিনের ব্যাটে।

লাহোরে এদিন টস জিতে আগে ব্যাটিং বেছে নেন বাংলাদেশ অধিনায়ক জ্যোতি। দেখেশুনে শুরুর পরও দলীয় ৩৫ রানে বিদায় নেন ওপেনার ইশমা তানজিম। চলমান বাছাইপর্ব দিয়ে ওয়ানডেতে অভিষেক হওয়া এই ব্যাটার আগের দুই ম্যাচেও সুবিধা করতে পারেননি। যথাক্রমে ৮ ও ২ রানে আউট হওয়া এদিন দুই অঙ্কের (১৪) ঘরে পৌঁছাতে পেরেছেন ইশমা তানজিম। এরপর ১২৭ বলে ১০৩ রানের জুটি গড়েন ফারজানা ও সুপ্তা। দুজনেই ফিফটি করে বেশিক্ষণ টিকতে পারেননি।

তবে এই দুই ব্যাটারের ফিফটিই ছিল কিছুটা ধীরগতির। ফারজানা ৮৪ বলে ৬টি চারের বাউন্ডারিতে ৫৭ এবং শারমিন সুপ্তা ৭৪ বলে ৭ চারে ৫৭ রান করেন। দুই ব্যাটারই আউট হয়েছেন কিছু সময়ের ব্যবধানে। প্রথম ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ না পাওয়া সোবহানা মোস্তারি পরের ম্যাচে করেন ৭ রান। আজ স্কটিশদের বিপক্ষেও ফেরেন মাত্র ৯ রান করে। মাঝে রিতু মণি আউট হয়েছেন ১২ রানে। দ্রুত কয়েকটি আউটের বিপরীতে একপ্রান্ত আগলে রাখেন জ্যোতি। ফাহিমা খাতুনের সঙ্গে তিনি ৬১ রানের একটি জুটি গড়ে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান।

ফাহিমা ২৬ রানে আউট হলেও, জ্যোতি মাঠ ছাড়েন ওভার শেষ করে। ৫৯ বলে ১১টি চারে তিনি ৮৩ রানে অপরাজিত ছিলেন। স্কটিশদের হয়ে সর্বোচ্চ ২টি উইকেট নিয়েছেন ক্যাথরিন ব্রাইস। এ ছাড়া একটি করে শিকার ধরেন ৪ বোলার। এই ম্যাচে ৬টি ক্যাচ নিয়ে ওয়ানডেতে স্কটল্যান্ডের হয়ে সর্বোচ্চ ক্যাচের রেকর্ড গড়েছেন ক্যাথরিন ফ্রেজার।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

৩ ফিফটিতে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ

Update Time : ০৮:৩২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫