Dhaka ০৩:০২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা পেশাদারিত্ব বজায় রেখে বাসসকে বিশ্বমানের সংস্থায় রূপান্তর করা হবে : কাদের গনি চৌধুরী ২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনছে সরকার : মাহদী আমিন

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র চান না নেতানিয়াহু

  • Reporter Name
  • Update Time : ০৮:০২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
  • ২ Time View

অনলাইন ডেস্ক : নতুন করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা করেছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোর সঙ্গে মঙ্গলবার (১৫ এপ্রিল) ফোনে নেতানিয়াহুর কথা হয়। এ সময় তিনি ম্যাঁক্রোকে বলেন, আলাদা ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হলে ‘সন্ত্রাসের জন্য এটি বিশাল পুরস্কার হবে।’

গত সপ্তাহে ফরাসি প্রেসিডেন্ট জানান, আগামী কয়েক মাসের মধ্যে ফ্রান্স ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে। এরপরই যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু তার সঙ্গে ফোনে কথা বললেন। যেখানে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিরোধীতা জানিয়েছেন এই দখলদার।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর এই ফোনালাপের পর একটি বিবৃতি প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, “প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ফ্রান্সের প্রেসিডেন্টকে বলেছেন, আলাদা ফিলিস্তিন রাষ্ট্র গঠন সন্ত্রাসের জন্য বিশাল পুরস্কার হবে। এ সময় তিনি উল্লেখ করেন, ২০২৩ সালে হামাসের ৭ অক্টোবরের হামলার পর ফিলিস্তিনি অথরিটিসহ (পিএ) কোনো ফিলিস্তিনি কর্মকর্তা এটির নিন্দা জানাননি।”

বিবৃতিতে আরও বলা হয়েছে, “প্রধানমন্ত্রী ফরাসি প্রেসিডেন্টকে বলেছেন, ইসরায়েলি শহরগুলো থেকে কয়েক মিনিট দূরত্বে ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হলে এটি হবে ইরানি ও তাদের মিত্রদের একটি শক্তিশালী স্থান। যেটির বিরোধীতা করেন বেশিরভাগ ইসরায়েলি। তিনি ফরাসি প্রেসিডেন্টকে জানিয়েছেন, স্বাধীন ফিলিস্তিনের বিরোধীতা তার দীর্ঘকালীন নীতি।”

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র চান না নেতানিয়াহু

Update Time : ০৮:০২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫