Dhaka ০২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজ কবে কখন দেখে নিন

  • Reporter Name
  • Update Time : ০৪:২৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
  • ১৬ Time View

অনলাইন ডেস্ক : ঈদের ছুটি শেষে আবারও মাঠে গড়িয়েছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। জাতীয় দলের ক্রিকেটাররাও প্রিমিয়ার লিগে ব্যস্ত সময় পার করছেন। আগামী সপ্তাহে শুরু হয়ে যাবে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ব্যস্ততা। চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতার পর জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ।

আগামী ১৫ এপ্রিল ঢাকায় পা রাখবে জিম্বাবুয়ে দল। এরপর ২০ এপ্রিল প্রথম টেস্টে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে লড়বে দুই দল। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ২৮ এপ্রিল, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

আগামী ১১ এপ্রিল থেকে শুরু হবে বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প। ক্যাম্প হবে সিলেটের মাটিতে। যেখানে থাকবেন জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে থাকা ক্রিকেটাররা। যদিও এখনও আসন্ন সিরিজের জন্য দল ঘোষণা করেনি বিসিবি। ডিপিএলে ১০ এপ্রিল ম্যাচ খেলেই জাতীয় দলের ক্রিকেটাররা সিলেটের অনুশীলন ক্যাম্পে যোগ দেবেন।

এর আগে ২০২৪ সালেই জিম্বাবুয়ের সঙ্গে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সঙ্গে দুটি টেস্ট খেলার কথা ছিল বাংলাদেশের। তবে সে বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে শুধু ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল দুই দল। বাকি থাকা টেস্ট সিরিজটি এবার হতে যাচ্ছে।

বাংলাদেশ সবশেষ টেস্ট সিরিজ খেলেছিল গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। সেখানে ১-১ সমতা নিয়ে ফিরলেও, ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিক্ত স্মৃতি ছিল শান্ত-মিরাজদের। প্রোটিয়াদের বিপক্ষে দুটি টেস্টেই পাত্তা পায়নি বাংলাদেশ। এর আগে ভারতের মাটিতে তারা আরেকটি ২ টেস্টের সিরিজ হেরে এসেছিল।

শেষবার বাংলাদেশ ঘরের মাঠে জিম্বাবুয়ের সঙ্গে টেস্ট ম্যাচ খেলেছিল ২০২০ সালের ফেব্রুয়ারিতে। যেখানে তারা সফরকারীদের ইনিংস ও ১০৬ রানে হারিয়েছিল। এ ছাড়া দুই দলের শেষবারের দেখায় ২০২১ সালে হারারেতে স্বাগতিক জিম্বাবুয়েকে টেস্টে ২২০ রানে হারায় বাংলাদেশ। সবমিলিয়ে দুই দল ১৮টি টেস্টে মুখোমুখি হয়েছে। যেখানে বাংলাদেশ ৮ এবং জিম্বাবুয়ে জিতেছে ৭টিতে। টাইগারদের বিপক্ষে রোডেশিয়ানরা সর্বশেষ টেস্ট ম্যাচ জিতে ২০১৮ সালে।

বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজের সময়সূচি
তারিখ ম্যাচ ভেন্যু
২০ এপ্রিল-২৪ এপ্রিল প্রথম টেস্ট সিলেট
২৮ এপ্রিল-২ মে দ্বিতীয় টেস্ট চট্টগ্রাম

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজ কবে কখন দেখে নিন

Update Time : ০৪:২৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫