Dhaka ০৯:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

সিঙ্গাপুরে ছেলেকে নিয়ে অপু, ভালোবাসায় ভরিয়ে দিলেন ভক্তরা

  • Reporter Name
  • Update Time : ০৮:১৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
  • ৪ Time View

অনলাইন ডেস্ক : বর্তমানে একমাত্র পুত্র সন্তান আব্রাম খান জয়কে নিয়ে একরকম সিংগেল মাদারের দায়িত্ব পালন করছেন ঢাকাই চিত্রনায়িকা অপু বিশ্বাস। তবে মায়ের পাশাপাশি বাবার আদরও পান ছেলে; নায়িকার প্রাক্তন স্বামী মেগাস্টার শাকিব খান ছেলেকে দেখতে প্রায়ই যান অপুর বাসায়।

এইতো, গেল ঈদেও আব্রামের কাছে ছুটে যান শাকিব খান। ছেলের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করতে যে ভুলে যাননি শাকিব, তারও প্রমাণ দিলেন। বাবা-ছেলের আনন্দের মাঝে উঠে আসে তাদের খুনসুটিও।

সাধারণত তারকামহলে ঈদের পর কমে যায় কাজের চাপ। এমন সময়ে ছেলেকে সঙ্গে নিয়ে দেশের বাইরে ছুটি কাটাতে গেলেন অপু বিশ্বাস। সেখান থেকে আব্রামকে নিয়ে ফ্রেমবন্দি হয়েছেন নায়িকা।

মঙ্গলবার সকালে সামাজিক মাধ্যমে আব্রামের সঙ্গে বেশ কয়েকটি ছবি ভাগ করে নেন অপু বিশ্বাস। দেখা যায়, সন্তানকে নিয়ে সিঙ্গাপুরের মারলায়ন পার্কে অবস্থান করছেন অপু বিশ্বাস; সিংহের মূর্তির পাশে দাঁড়িয়ে ফ্রেমবন্দি হয়েছেন তারা।

আব্রামের একটি একক ছবিও ভাগ করে নেন অপু। সেখানে দেখা যায়, লাগেজের সঙ্গে নায়কের মতো পোজ নিয়ে দাঁড়িয়ে আছে আব্রাম। সেই ছবিটি মুহূর্তেই নজর কাড়ে সকলের।

তবে মা-ছেলেকে একসঙ্গে দেখে অনুরাগীদের ভালোবাসা প্রকাশও ছিল দেখার মতো; তাদের দুজনের সৌন্দর্যের প্রশংসা করেন সকলে।

প্রসঙ্গত, ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেন শাকিব খান ও অপু বিশ্বাস। ২০১৭ সালের ১০ এপ্রিল এই দম্পতির বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। ওই দিন পুত্র জয়কে নিয়ে একটি বেসরকারি টেলিভিশনে লাইভে আসেন অপু। ২০১৮ সালের ১২ মার্চ বিবাহবিচ্ছেদের মাধ্যমে এখন এক ছেলেকে নিয়েই কাটছে অপুর সংসার।

Bangla Photocard Generatorv3.7

পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায়

সিঙ্গাপুরে ছেলেকে নিয়ে অপু, ভালোবাসায় ভরিয়ে দিলেন ভক্তরা

Update Time : ০৮:১৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫