Dhaka ০৮:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক

লিটনদের কোচ হিসেবে যোগ দিচ্ছেন শন টেইট

  • Reporter Name
  • Update Time : ০৩:২৪:২২ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
  • ৫ Time View

অনলাইন ডেস্ক : বাংলাদেশ দলের পেস বোলিং কোচ হিসেবে বিগত কদিন ধরেই আলোচনায় আছে সাবেক অস্ট্রেলিয়ান পেসার শন টেইটের নাম। কদিন আগেই বিপিএলে কাজ করার সুবাদে বাংলাদেশের পেসারদের বেশ ভালোই চেনেন সাবেক এই গতিতারকা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নজরেও তাই ভালোভাবেই রাখা হচ্ছে টেইটকে।

তবে জাতীয় দলে যুক্ত হচ্ছেন কি না টেইট, তা জানার আগেই বাংলাদেশের আরও এক ক্রিকেটার গুরু হিসেবে পাচ্ছেন টেইটকে। বিশ্বব্যাপি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অভিজ্ঞ টেইটকে আসন্ন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিজেদের কোচ হিসেবে নিয়োগ দিয়েছে করাচি কিংস। যে দলে খেলতে পাকিস্তান যাচ্ছেন লিটন দাস। বাংলাদেশি তারকার সঙ্গে শন টেইটের দেখা হচ্ছে সেখানেই।

ফেসবুকে নিজেদের ভেরিফাইড পেইজে দেওয়া এক বার্তায় শন টেইটকে কোচিং প্যানেলে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছে করাচি কিংস।

শন টেইট অবশ্য করাচি কিংসে কাজ করবেন রবি বোপারার ডেপুটি হিসেবে। সঙ্গে সামাল দেবেন পেস বোলিং বিভাগ। স্বাভাবিকভাবেই লিটনের সঙ্গে টেইটের বোঝাপড়ার জায়গা কিছুটা কমই থাকছে। অবশ্য নেট সেশনগুলোতে টেইট কীভাবে শিষ্যদের শেখাচ্ছেন, সেটা উপলব্ধির জায়গা থাকছে লিটন দাসের জন্য।

২০০৭ সালে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন শন টেইট। ব্রেট লি’র ইনজুরির কারণে বিশ্বকাপ না খেলার সময়ে দলে বিকল্প হিসেবে বেশ কার্যকরী ছিলেন টেইট। ন্যাথান ব্র্যাকেন এবং গ্লেন ম্যাকগ্রার সঙ্গে ছিলেন পেস বোলিংয়ের মূল ভরসার জায়গা। যদিও ইনজুরির সঙ্গে সখ্যতার কারণে ক্যারিয়ার খুব বেশি লম্বা করা হয়নি তার।

২০২১ সাল থেকে পুরোদমে কোচিং পেশায় চলে আসেন টেইট। এর আগে ইতোমধ্যে আফগানিস্তানের পেস বোলিং পরামর্শক হিসেবে কাজ করেছেন তিনি। বিপিএলের এবারের মৌসুমে চট্টগ্রাম কিংসের প্রধান কোচ হিসেবে কাজ করেছেন শন টেইট।

Bangla Photocard Generatorv3.7

বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা

লিটনদের কোচ হিসেবে যোগ দিচ্ছেন শন টেইট

Update Time : ০৩:২৪:২২ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫