Dhaka ০৪:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

সালমান মুক্তাদির ও ক্রিকেটার নাসিরের প্রশংসায় প্রভা

  • Reporter Name
  • Update Time : ০৬:০৪:৪২ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
  • ৪ Time View

অনলাইন ডেস্ক : দেশের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। বর্তমানে অভিনয়ে ব্যস্ত না থাকলেও মেকআপ আর্টিস্ট হিসেবে নিজের নতুন পরিচয় তৈরি করেছেন তিনি। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখা মেলে তার সরব উপস্থিতি।

ব্যক্তিজীবন নিয়ে একাধিকবার সংবাদের শিরোনাম হয়েছেন প্রভা। সম্পর্ক থেকেও মধুর অভিজ্ঞতা ছিল না। যে কারণে এবার জীবনসঙ্গী নিয়ে নিজের মত প্রকাশ করলেন এই অভিনেত্রী।

সোমবার ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে ক্রিকেটার নাসির হোসেন ও অভিনেতা সালমান মুক্তাদিরের নাম উল্লেখ করে প্রশংসা করলেন প্রভা। এই অভিনেত্রী মনে করেন, জীবনসঙ্গী হিসেবে সালমান ও নাসির তাদের স্ত্রীকে বেশ সম্মান করেন।

প্রভা লিখেছেন, ‘সালমান মুক্তাদির আর ক্রিকেটার নাসির হোসেন ছাড়া আমি বাংলাদেশে (জীবনসঙ্গীকে সম্মান করা) তেমন কোনো পুরুষ মানুষ দেখতে পাইনি, যারা নিজের সম্মান ক্যারিয়ারের অজুহাত না দেখিয়ে জীবনসঙ্গীকে প্রাপ্য সম্মান ও নিরাপত্তা দিয়েছে।’

এরপর তিনি লেখেন, ‘যাক আরেকজন পুরুষ দেখতে পেলাম। আমি দোয়া করি ছেলেটা এমনই থাকুক, এ রকম একটা সাপোর্টিভ পার্টনার প্রত্যেকটা মানুষেরই কাম্য।’

তবে সালমান ও নাসিরের পর কাকে দেখে প্রভার এমন উপলব্ধি সেটা উল্লেখ করেননি এই অভিনেত্রী। এক্ষেত্রে ভক্তরা সংগীতশিল্পী শেখ সাদীকে অনুমান করছেন।

কারণ সম্প্রতি পরীমণির সঙ্গে তার গৃহকর্মীকে জড়িয়ে ঘটনায় নায়িকার পাশেই দাঁড়াতে দেখা গেছে শেখ সাদীকে। শোবিজাঙ্গনে বহুদিন ধরেই এই জুটির প্রেমের গুঞ্জন উড়ে বেড়াচ্ছে।

Bangla Photocard Generatorv3.7

পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায়

সালমান মুক্তাদির ও ক্রিকেটার নাসিরের প্রশংসায় প্রভা

Update Time : ০৬:০৪:৪২ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫