Dhaka ০১:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

লস অ্যাঞ্জেলস দাবানলের ধ্বংসস্তূপ থেকে মিলল দেহাবশেষ

  • Reporter Name
  • Update Time : ০৩:০৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
  • ৯ Time View

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলসের দাবানলের ধ্বংসস্তূপ থেকে কয়েক মাস পর পাওয়া গেছে মানুষের দেহাবশেষ। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন দেহাবশেষ পাওয়ায় ভয়াবহ ওই দাবানলে মৃতের সংখ্যা ৩০ জনে পৌঁছেছে।

গত জানুয়ারিতে মৌসুমি বাতাস ও খরার কারণে লস অ্যাঞ্জেলসে শক্তিশালী ও সর্বগ্রাসী দাবানলের সৃষ্টি হয়। এতে সেখানে হাজার হাজার ঘরবাড়ি ও অন্যান্য অবকাঠামো পুড়ে কয়লা হয়ে যায়।

গত বুধবার উদ্ধারকারীরা দেহাবশেষ পাওয়ার খবর পান। এরপর সেখানে গিয়ে তারা সেটি নিয়ে আসেন। পরবর্তীতে নিশ্চিত হন এটি কোনো মানুষেরই শেষ চিহ্ন। যে ব্যক্তির দেহাবশেষ পাওয়া গেছে তিনি ইটন দাবানলে পুড়ে মারা যান। সবমিলিয়ে ইটন দাবানলে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১৮ জনের। অপরদিকে প্যালিসেদেস দাবানলে মৃত্যু হয়েছে ১২ জনের। ২৫ জানুয়ারির পর গত বুধবার প্রথমবারের মতো সেখান থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। যদিও এখনো মৃত কয়েকজনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

ক্যালিফোর্নিয়া ও লস অ্যাঞ্জেলসের ইতিহাসে জানুয়ারির এ দাবানলটি সবচেয়ে ভয়াবহ ছিল। আগুন জ্বলে ওঠার পর হাজার হাজার মানুষকে তাদের বাড়িঘর ছেড়ে পালাতে হয়েছিল।

দাবানলে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি এখনো নিরূপণ করা হচ্ছে। আর ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হওয়ায় ক্ষতিগ্রস্ত অঞ্চলটি পুনর্গঠন করতে কয়েক বছর সময় লাগতে পারে।

এছাড়া মৃতদের পরিচয় শনাক্ত করতেও বেশ সময় লাগবে। সেখানকার স্বাস্থ্য পরীক্ষক অফিস জানিয়েছে, প্রথমে তাদের দাঁতের রেকর্ড এবং ডিএনএ ব্যবহার করা হবে। এছাড়া পরিচয় বের করতে রেডিওগ্রাফের সহায়তাও নেওয়া হতে পারে। যা বেশ জটিল একটি প্রক্রিয়া।

Bangla Photocard Generatorv3.7

পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায়

লস অ্যাঞ্জেলস দাবানলের ধ্বংসস্তূপ থেকে মিলল দেহাবশেষ

Update Time : ০৩:০৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫