Dhaka ০২:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

প্রেম, বিয়ে থেকে মন উঠে গেছে : অহনা রহমান

  • Reporter Name
  • Update Time : ০৩:২৪:১৮ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
  • ৬ Time View

অনলাইন ডেস্ক : ছোট পর্দার অভিনেত্রী অহনা রহমানকে নিয়ে আলোচনা কম নয়। বিশেষ করে গেল বছরে নিজের ব্যক্তিজীবন নিয়ে নানা বিরূপ অভিজ্ঞতার মধ্য দিয়ে কাটিয়েছেন তিনি। এরপর থেকে অভিনেত্রীর মুখ থেকে প্রায়ই শোনা গেছে প্রেম-ভালোবাসা নিয়ে ভয়-ভীতির কথা।

জীবনের সবটা দিয়ে যাকে অনেক বিশ্বাস করে ভালোবেসেছিলেন অভিনেত্রী, সেই মানুষটিই তাকে ঠকিয়েছেন। একবার সুযোগও দিয়েছিলেন; কিন্তু সেই সুযোগকে কাজে লাগিয়ে ফের তাকে ঠকানো হয় বলেও দাবি করেন অহনা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অতীত, প্রেমজীবন ও প্রাক্তনকে নিয়ে অহনার কাছ থেকে উঠে আসে এমন সব কথাই।

সাক্ষাৎকারে যখন অভিনেত্রীর বিয়ে প্রসঙ্গ ওঠে, তখন মজার ছলেই নানান উত্তর দেন অভিনেত্রী। তবে বিয়ে যে সহসাই করছেন না, তা নিয়ে অকপট ছিলেন অভিনেত্রী।

তাও বিয়ে কবে করছেন, এ প্রসঙ্গে অহনা বলেন, ‘সালমান খান মনে হয় নিজেকে। আর আমার বিয়ে নিয়ে সাংবাদিকদেরই চিন্তা বেশি। আমি বলেছি, আমি তো বুড়া হয়ে যাচ্ছি, আমি বুঝতে পারছি। আরেকটু বুড়া হইতে দেন।’

অভিনেত্রী বলেন, ‘আমার এখন বিয়ে করার মতো মন নেই, তাই বিয়ে করছি না।’ কারণ হিসেবে অভিনেত্রী বলেন, ‘বিয়ের ওপরে আমার একটা ভয় কাজ করে, একটা ট্রমা কাজ করে। আমি যেই মানুষটাকে ভালোবাসছি, ওই মানুষটার সঙ্গেই যদি থাকতে না পারি, তাহলে আমি বিয়ের নাম দিয়ে আরেকটা মানুষের সঙ্গে থাকতে পারব-এটাই কে জানে। শুধুমাত্র বাচ্চা নেওয়াটার জন্যই বিয়েটা করা।’

সবশেষ অভিনেত্রী বলেন, ‘আমি বিয়ে না করাটাতেই পক্ষপাতি। বাকিটা আমি এখনও জানি না। মানে বিয়ে, প্রেম, ভালোবাসা- সবকিছু থেকে মন উঠে গেছে।’

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

প্রেম, বিয়ে থেকে মন উঠে গেছে : অহনা রহমান

Update Time : ০৩:২৪:১৮ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫