Dhaka ০২:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

লিটন-তাসকিনের অধিনায়কত্ব নিয়ে যা বললেন সুজন

  • Reporter Name
  • Update Time : ০৪:৩০:৪১ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
  • ৬ Time View

অনলাইন ডেস্ক : গেল বছরের ডিসেম্বরে টি-টোয়েন্টি দলের অধিরায়কত্ব ছাড়ার কথা জানিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। এরপর নতুন করে এখনো কোনো অধিনায়কের নাম ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে আলোচনায় রয়েছেন বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার।

টি-টোয়েন্টির নেতৃত্ব পাওয়ার সম্ভাব্য তালিকায় থাকা ক্রিকেটারদের মধ্যে অন্যতম একজন তাসকিন আহমেদ। অভিজ্ঞ এই পেসারের নেতৃত্বের খুব বেশি অভিজ্ঞতা নেই। তবে খালেদ মাহমুদ সুজন ভরসা রাখছেন তাসকিনের সম্ভাবনায়।

আজ শনিবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হন সুজন। সেখানে তাসকিন ইস্যুতে তিনি বলছিলেন, ‘ওয়াসিম আকরাম পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছেন। ইমরান খান দিয়েছেন, ইয়ান বোথাম দিয়েছেন। তারা অলরাউন্ডার ছিলেন যদিও এটা বলতেই পারেন। পেস বোলাররা অধিনায়কত্ব করতে পারবেন না এই কথাটা একদম ঠিক না।’

‘যদি তাসকিনের ইনজুরি হয়, অধিনায়কত্ব করতে না পারে, তো দলে একজন ভাইস ক্যাপ্টেন থাকবেন সে চালিয়ে নিবে। এটা তো আসলে বোর্ডের ব্যাপার। পেসাররা অধিনায়কত্ব করতে পারবে না, এটা ভুল কথা। নলেজ থাকাটা গুরুত্বপূর্ণ, তাসকিনের মধ্যে অধিনায়কত্ব ম্যাটেরিয়ালন্স আছে কিনা এটা গুরুত্বপূর্ণ।’

নেতৃত্বের এই সম্ভাব্য তালিকায় লিটন দাসও আছেন। লিটনকে নিয়ে সুজন বলছিলেন, ‘বোর্ডের সিদ্ধান্ত তাকে দলে নিবে কি নিবে না, আগে চিন্তা করতে হবে। যদি দলে না থাকে তাহলে অধিনায়কত্ব কিভাবে দেবেন। আগে সে দলে ফিরুক, আমি মনে করি লিটন এখনো বাংলাদেশের টপ ব্যাটারদের একজন। খারাপ সময় মানুষের থাকতেই পারে।’

Bangla Photocard Generatorv3.7

পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায়

লিটন-তাসকিনের অধিনায়কত্ব নিয়ে যা বললেন সুজন

Update Time : ০৪:৩০:৪১ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫