Dhaka ১০:২৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

বলের আঘাতে হাসপাতালে ভর্তি পাকিস্তানি ওপেনার

  • Reporter Name
  • Update Time : ০৬:৩১:০৬ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
  • ৯ Time View

অনলাইন ডেস্ক : নিউজিল্যান্ড সফরটা মোটাদাগে পাকিস্তানের ব্যর্থতার চূড়ান্ত এক নজির হাজির করেছে ক্রিকেট দুনিয়ার সামনে। দলের বড় দুই নাম মোহাম্মদ রিজওয়ান এবং বাবর আজমকে ছাড়া টি-টোয়েন্টি সিরিজে অন্তত ১ ম্যাচে জিতেছিল দলটি। কিন্তু ওয়ানডে সিরিজে দুই বড় তারকাকে নিয়ে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হতে হয়েছে তাদের।

সিরিজের শেষ ম্যাচে পাকিস্তান নেমেছিল অন্তত এক স্বান্তনার জয়ের প্রত্যাশা নিয়ে। কিন্তু মাউন্ট মঙ্গানুইয়ে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে রিজওয়ানের দল হেরেছে ৪৩ রানে। সেইসঙ্গে আবার যুক্ত হয়েছে নতুন দুশ্চিন্তা। দলের ওপেনার ইমাম-উল-হক এদিন বলের আঘাতে ভর্তি হয়েছেন হাসপাতালে।

শনিবার নিউজিল্যান্ডের দেয়া ২৬৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমেছিল পাকিস্তান। ইনিংসের তৃতীয় ওভারে জ্যাকব ডাফির বলে এক রান নেয়ার জন্য দৌড়ান ইমাম। বল শর্ট কাভার থেকে নন-স্ট্রাইক এন্ডে থ্রো করেন নিউজিল্যান্ড ফিল্ডার। চেয়েছিলেন ইমামকে রান আউট করতে। কিন্তু সেখানেই বিপত্তি।

ইমাম-উল-হক ততক্ষণে ২২ গজের অপর প্রান্তে পৌঁছে গিয়েছিলেন। আর থ্রো করা বল সরাসরি লাগে ইমামের হেলমেটে। বল হেলমেটের সামনের গ্রিল দিয়ে ভিতরে ঢুকে যায়। আঘাত পেয়ে হেলমেট খুলে গালে হাত দিয়ে মাটিতে বসে পড়েন পাকিস্তানের এই ওপেনার। ইমামের মুখে যন্ত্রণার ছাপ ছিল স্পষ্ট। মাঠে তাকে প্রাথমিক চিকিৎসাও দেয়া হয়। কিন্তু তাতে খুব একটা কাজ হয়নি। অস্বস্তি অনুভব করায় মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় তাকে।

এরপর অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে পাঠানো হয় পাকিস্তানের ওপেনারকে। কনকাশন সাব হিসাবে ব্যাট করতে নামেন উসমান খান। ইমামের চোট কতটা গুরুতর সে ব্যাপারে কিছু জানানো হয়নি পাকিস্তান দলের পক্ষ থেকে। তবে নিশ্চিত হওয়া গিয়েছে, হাসপাতালে বেশকিছু পরীক্ষানিরীক্ষা করা হয়েছে তার।

৭ বলে ১ রান করে ইমামের রিটায়ার্ড হার্ট হওয়ার পর আইসিসির কনকাশন সাব নিয়মে ক্রিজে এসেছিলেন উসমান খান। ১৭ বলে তার উইলো থেকে এসেছে ১২ রান। ম্যাচটা এদিন ৪৩ রানে হেরেছে পাকিস্তান। তাতে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হলো মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন দল।

Bangla Photocard Generatorv3.7

পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায়

বলের আঘাতে হাসপাতালে ভর্তি পাকিস্তানি ওপেনার

Update Time : ০৬:৩১:০৬ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫