Dhaka ১০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ‘ডাবল সেঞ্চুরি’ নারিনের

  • Reporter Name
  • Update Time : ০৪:৩৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
  • ৫ Time View

অনলাইন ডেস্ক : সময়ের অন্যতম সেরা স্পিনার সুনীল নারিন। ক্যারিবিয়ান এই রহস্য স্পিনার ক্যারিয়ারের সায়াহ্নে দাঁড়িয়ে আছেন। শেষ সময়ে এসেও তার বোলিংয়ের ধার কমেনি এতটুকুও। গতকাল আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে শিকার করেছেন এক উইকেট। আর তাতেই একটি রেকর্ড স্পর্শ করেছেন এই অভিজ্ঞ স্পিনার।

কলকাতা নাইট রাইডার্সের হয়ে গতকাল ৪ ওভার বোলিং করে ৩০ রানের বিনিময়ে নারিন পেয়েছেন এক উইকেট। এ নিয়ে কলকাতার জার্সিতে দুইশ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন তিনি।

ছেলেদের টি-টোয়েন্টি ক্রিকেটে কোনো একটি দলের হয়ে দুইশ বা এর বেশি উইকেট নেওয়া বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার তিনি। এর আগে শুধুমাত্র সামিত প্যাটেল এই কীর্তি গড়তে পেরেছেন। নটিংহ্যামশায়ারের হয়ে বাঁহাতি এই ইংলিশ স্পিনিং অলরাউন্ডারের উইকেট সংখ্যা ২০৮টি।

এই তালিকায় তিন নম্বরে আছেন বাঁহাতি ইংলিশ পেসার ক্রিস উড। ইংল্যান্ডের আরেক দল হ্যাম্পশায়ারের হয়ে ১৯৯ উইকেট নিয়েছেন তিনি। চারে আছন লাসিথ মালিঙ্গা। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ১৯৫ উইকেট নিয়েছেন সাবেক এই লঙ্কান পেসার। গ্লস্টারশায়ারের হয়ে ১৯৩ উইকেট নিয়ে পাঁচে আছেন ইংলিশ পেসার ডেভিড পেইন।

এই তালিকায় ছয়ে আছেন জাসপ্রিত বুমরাহ। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ১৬৮ উইকেট নিয়ে ছয় নম্বরে আছেন তিনি।

Bangla Photocard Generatorv3.7

পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায়

দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ‘ডাবল সেঞ্চুরি’ নারিনের

Update Time : ০৪:৩৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫