Dhaka ০৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

ট্রাম্পের ৭ লাখ ৪১ হাজার ডলার জরিমানা

  • Reporter Name
  • Update Time : ০৪:২৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
  • ১০ Time View

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জরিমানা হিসেবে ৭ লাখ ৪১ হাজার ডলার প্রদানের নির্দেশ দিয়েছেন যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের হাইকোর্ট। বৃহস্পতিবার এক রায়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে এই নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আদালত সূত্রে জানা গেছে, যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা এম সিক্সটিনের সাবেক কর্মকর্তা ক্রিস্টোফার স্টিল ডোনাল্ড ট্রাম্পের ওপর একটি প্রবন্ধ লিখেছিলেন, যেটি প্রকাশিত হয়েছিল ২০১৭ সালের জানুয়ারিতে; অর্থাৎ প্রথম মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচন হয়ে যেবার তিনি শপথ নিয়েছিলেন, সে সময়।

সেই প্রবন্ধে বলা হয়েছিল, রাশিয়ার গুপ্তচর ও গোয়েন্দাদের সঙ্গে সমঝোতার ভিত্তিতেই ২০১৬ সালের নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছিলেন ট্রাম্প। আরও বলা হয়েছিল, ২০১৩ সালে মস্কো সফরে গিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, সে সময়েই রুশ গোয়েন্দা সংস্থা এফএসবি’র সঙ্গে তার সমঝোতা হয়।

প্রবন্ধে ট্রাম্পের অতীত জীবনের কথিত যৌন অসদাচরণেরও রগরগে বর্ণনা দিয়েছিলেন স্টিল। ট্রাম্প সে সময় বলেছিলেন, স্টিলের প্রবন্ধের যাবতীয় তথ্য ‘সর্বৈব মিথ্যা’।

পরে ২০২২ সালে যুক্তরাজ্যের তথ্য সুরক্ষা আইনের আওতায় ক্রিস্টোফার স্টিলের মালিকানাধীন কোম্পানি অরবিস বিজনেস ইন্টেলিজেন্সের বিরুদ্ধে মামলা করেন ট্রাম্প। কোম্পানি জানিয়েছিল, স্টিলের ওই প্রবন্ধের সঙ্গে কোম্পানির কোনো সম্পর্ক নেই। তাছাড়া স্টিলের প্রবন্ধটিকে তৎকালীন ডেমোক্রেটিক সরকার কমিশন বা স্বীকৃতিও দিয়েছিল।

মামলা দায়েরের সময়ই লন্ডন হাইকোর্টের বিচারক ক্যারেন স্টেইন বলেছিলেন, এই অভিযোগের তেমন ‘মেরিট’ নেই। পরে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ফের বলেছিলেন, মামলাটি ব্যর্থ হতে চলেছে।

সেই মামলার চূড়ান্ত রায়ে পরাজিত হয়েছেন ট্রাম্প। আর তার জরিমানা হিসেবেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে ৭ লাখ ৪১ হাজার ডলার পরিশোধ করতে বলেছেন লন্ডন হাইকোর্ট।

Bangla Photocard Generatorv3.7

পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায়

ট্রাম্পের ৭ লাখ ৪১ হাজার ডলার জরিমানা

Update Time : ০৪:২৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫