Dhaka ১১:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

ঐশ্বরিয়া শুধুমাত্র ছেলের বউ, নিজের মেয়ে নয় : জয়া বচ্চন

  • Reporter Name
  • Update Time : ০৫:০১:২১ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
  • ৫ Time View

অনলাইন ডেস্ক : বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের পরিবার নিয়ে ভক্তদের আলোচনার শেষ নেই। বিগত বছরগুলোতে বিশেষ করে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের বিচ্ছেদ জল্পনা নিয়ে আলোচনা ছিলো তুঙ্গে। বচ্চন পরিবারের সঙ্গে ঐশ্বরিয়ার দূরত্ব নিয়ে জলঘোলাও হয়েছে অনেক।

এবার জয়া বচ্চন তথা ঐশ্বরিয়ার শাশুড়ির এক মন্তব্য নিয়ে ফের আলোচনা নেটিজেনদের মাঝে। কারণ জয়া মনে করেন, ঐশ্বরিয়া নাকি শুধুমাত্র তার পুত্রবধূই!

বলা হয়, জয়া বচ্চন সর্বদা ঠোঁটকাটা স্বভাবের একজন। এছাড়াও বদমেজাজি বলেও তাকে জানেন অনেকে। পুরোনো এক সাক্ষাৎকারে ঐশ্বরিয়াকে এমন মন্তব্য করেছিলেন তিনি, তা এখন ভাইরাল; যা সমালোচনার জন্ম দিয়েছে।

সেই সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়েছিল, তিনি যেমন সন্তানদের ব্যাপারে কড়া, ছেলের বউ ঐশ্বরিয়ার ক্ষেত্রেও কি তেমনই কঠোর? জয়ার উত্তর ছিল, ‘কড়া? না, আমি কড়া নই। ওর ক্ষেত্রে কড়া হব কেন? ও তো আমার বৌমা, নিজের মেয়ে নয়। আমি নিশ্চিত, ওর মা ওকে এসব ভালোভাবেই শিখিয়েছেন।’

এই মন্তব্যেই যেন আগুনে ঘি পড়ল। সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, ‘বৌমাকেও কি কখনো নিজের মেয়ের মতো ভাবা যায় না? সম্পর্কের মধ্যেও কি এত গণ্ডি থাকা উচিত?’ কেউ কেউ আবার স্পষ্ট লিখেছেন, ‘এত বছর একসঙ্গে থেকেও এই দুরত্ব! খুবই হতাশাজনক।’

Bangla Photocard Generatorv3.7

পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায়

ঐশ্বরিয়া শুধুমাত্র ছেলের বউ, নিজের মেয়ে নয় : জয়া বচ্চন

Update Time : ০৫:০১:২১ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫