Dhaka ০১:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

২০৩৫ ফুটবল বিশ্বকাপ কোথায় হবে, জানাল ফিফা

  • Reporter Name
  • Update Time : ০৬:০৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
  • ১৮ Time View

অনলাইন ডেস্ক : ২০৩৫ নারী ফুটবল বিশ্বকাপের আয়োজক হওয়ার পথে যুক্তরাজ্য। মর্যাদাপূর্ণ টুর্নামেন্টটি আয়োজনে প্রাথমিক বিডের সময়সীমা শেষ হওয়ার পর ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এক বিবৃতিতে নিশ্চিত করেছেন, যুক্তরাজ্য ২০৩৫ সালের নারী বিশ্বকাপের একমাত্র ‘বৈধ’ প্রার্থী হিসেবে আসরটি আয়োজন করতে যাচ্ছে।

ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ড যৌথভাবে এই টুর্নামেন্ট আয়োজনের জন্য আগ্রহ প্রকাশ করেছিল। এ ছাড়া শেষ মুহূর্তে স্পেনের আগ্রহের কথা শোনা গেলেও তারা আবেদন জানায়নি।

ফিফার রোটেশন নিয়ম অনুযায়ী, টুর্নামেন্টটি ইউরোপ বা আফ্রিকাতে আয়োজন করতে হবে। স্পেনের ফুটবল ফেডারেশনের সভাপতি রাফায়েল লুজান পর্তুগাল এবং মরক্কোর সঙ্গে যৌথ বিডের কথা বলেছিলেন। যদিও আনুষ্ঠানিকভাবে তারা আবেদন করেনি বলেই জানা গেছে। সময়সীমা শেষ হয়ে যাওয়ার পর ইনফান্তিনো ঘোষণা করেছেন, ২০৩৫ সালের জন্য যুক্তরাজ্যের বিডই একমাত্র বিড হিসেবে গ্রহণ করা হয়েছে, আর যুক্তরাষ্ট্র ২০৩১ সালের সংস্করণ আয়োজন করবে।

বেলগ্রেডে ইউইফা কংগ্রেসে ইনফান্তিনো বলেন, ‘আমি নিশ্চিত করতে পারি যে আমরা ২০৩১ সালের জন্য একটি বিড এবং ২০৩৫ সালের জন্য একটি বৈধ বিড পেয়েছি। ২০৩১ সালেরটি যুক্তরাষ্ট্র এবং সম্ভবত কিছু কনকাকাফ সদস্যদের এ ছাড়া ২০৩৫ সালের বিডটি ইউরোপ থেকে, হোম নেশনদের পক্ষ থেকে।’

এফএ সিইও মার্ক বুলিঙ্গহ্যাম বলেন, ‘আমরা ২০৩৫ সালের ফিফা মহিলা বিশ্বকাপের একমাত্র প্রার্থী হওয়ায় সম্মানিত। এখন থেকে কঠোর পরিশ্রম শুরু হবে, যাতে বছরের শেষে প্রস্তুত করা যায়।’

মহিলা বিশ্বকাপের ভবিষ্যৎ সংস্করণ নিয়ে বড় ধরনের কাঠামোগত পরিবর্তনের পরিকল্পনা করেছে ফিফা। ২০৩১ সাল থেকে এই টুর্নামেন্টটি ৪৮টি দল নিয়ে হবে, যা পুরুষ বিশ্বকাপের নতুন আকারের সাথে সঙ্গতিপূর্ণ। যদি যুক্তরাজ্য বিশ্বকাপ আয়োজন করে, তবে ২০৩৫ মহিলা বিশ্বকাপ হবে হোম নেশনগুলোর দ্বিতীয় বিশ্বকাপ, ১৯৬৬ সালের পুরুষদের টুর্নামেন্টের পর।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

২০৩৫ ফুটবল বিশ্বকাপ কোথায় হবে, জানাল ফিফা

Update Time : ০৬:০৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫