Dhaka ০১:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

যথারীতি শীর্ষে আর্জেন্টিনা, বাংলাদেশের দুই ধাপ উন্নতি

  • Reporter Name
  • Update Time : ০৫:৫৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
  • ১৮ Time View

অনলাইন ডেস্ক : বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা আজ (বৃহস্পতিবার) পুরুষ ফুটবল দলের র‌্যাঙ্কিং প্রকাশ করেছে। যেখানে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা যথারীতি এক নম্বর স্থান সুসংহত রেখেছে। দুই ধাপ এগিয়ে ১৮৩ স্থানে এসেছে বাংলাদেশ। সম্প্রতি তাদের সঙ্গে ম্যাচ খেলা ভারত দুই ধাপ পিছিয়ে এখন ১২৭তম অবস্থানে।

গত ২৫ মার্চ বাংলাদেশ এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে ড্র করেছে। আগে থেকেই ভারত বাংলাদেশের চেয়ে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে। পাশাপাশি অ্যাওয়ে ম্যাচে বাংলাদেশ এক পয়েন্ট পাওয়ায় র‌্যাঙ্কিংয়েও ইতিবাচক প্রভাব পড়েছে। হামজা দেওয়ান চৌধুরীর অভিষেক ম্যাচের পর বাংলাদেশের র‌্যাঙ্কিং একটু উন্নতি হলো।

বাংলাদেশের পরবর্তী আন্তর্জাতিক ম্যাচ ১০ জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে। সেই ম্যাচও এশিয়ান কাপ বাছাইয়ের অংশ। সিঙ্গাপুরও বাংলাদেশের চেয়ে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে। তাদের পরাজিত করতে পারলে ১০ জুলাই পরবর্তীতে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান আরও একটু সামনে যেতে পারবে।

আগের প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দশে যারা ছিল, এবারও তারাই আছে। স্পেন উন্নতি করে দ্বিতীয় স্থানে এসেছে। এবার র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি উন্নতি করেছে মিয়ানমার। তারা ৭ ধাপ এগিয়েছে, এর বিপরীতে সবচেয়ে অবনতি হয়েছে গিনি বাসাউয়ের (৮ ধাপ)। ডিসেম্বর থেকে মার্চ উইন্ডোতে সারা বিশ্ব জুড়েই জাতীয় ফুটবল দলের ম্যাচ হয়েছে। অনেক মহাদেশ বিশ্বকাপ বাছাই আবার কেউ প্রীতি ম্যাচও খেলেছে।

ডিসেম্বর থেকে মার্চ উইন্ডো পর্যন্ত ২৪৫টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ২০২৪ সালে হয়েছে ৫৮ ম্যাচ। ওই সময়ে থাইল্যান্ড ও ভিয়েতনাম সর্বোচ্চ ৮ ম্যাচ খেলেছে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

যথারীতি শীর্ষে আর্জেন্টিনা, বাংলাদেশের দুই ধাপ উন্নতি

Update Time : ০৫:৫৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫