Dhaka ০৪:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

এসএসসি পরীক্ষা রেখে খেলাকে বেছে নিলেন এশিয়া কাপজয়ী তামিম

  • Reporter Name
  • Update Time : ০৫:২৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫
  • ১৬ Time View

অনলাইন ডেস্ক : গেল বছর যুবা এশিয়া কাপে বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন আজিজুল হাকিম তামিম। ব্যাট হাতে টুর্নামেন্টজুড়ে দারুণ ভূমিকা রেখেছিলেন টাইগার এই ক্রিকেটার। পাশাপাশি বল হাতেও দারুণ সক্ষমতা দেখিয়েছিলেন তামিম। তার নেতৃত্বে ফাইনালে ভারতকে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জয় করে বাংলাদেশের যুবারা।

গেল বছরের ডিসেম্বরে এশিয়া কাপের পরে আর যুবাদের খেলা ছিল না। তবে তরুণ ক্রিকেটারদের নিয়ে ক্যাম্প ও অনুশীলনের মতো প্রস্তুতি নিয়মিত হয়েছে। চলতি এপ্রিলে শ্রীলঙ্কা যুবাদের বিপক্ষে ৬ ম্যাচের ওয়ানডে খেলতে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সেখানে অধিনায়ক তামিমের খেলা নিয়ে তৈরী হয়েছিল শঙ্কা, তবে কেটেছে সেই শঙ্কা।

আগামী ১০ এপ্রিল থেকে বাংলাদেশে শুরু হতে যাচ্ছে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা। যেখানে যশোরের একটি স্কুল থেকে পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল তামিমের। তবে এবারের সেশনে পরীক্ষা দিচ্ছেন না যুবা এই ক্রিকেটার। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজকেই বেছে নিয়েছেন তামিম।

বিসিবি সূত্রে নিশ্চিত হয়েছে যে, তামিমকে পরীক্ষার জন্য ছাড়পত্র দেওয়া হয়েছিল। তবে লঙ্কান সিরিজকেই এগিয়ে রাখলেন তামিম। তার পরিবারও অবশ্য বিষয়টি মেনে নিয়েছেন। খেলাধূলার ক্ষেত্রে পরিবার থেকে সবসময়ই সাপোর্ট পেয়ে থাকেন এই ক্রিকেটার। তামিমের বাবা, মা, ভাই সবসময় পাশে থাকেন ছায়ার মতো। পরিবার সূত্রে জানা গিয়েছে, তামিমের ইচ্ছে রয়েছে ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করার।

আগামী ২৪ এপ্রিল ওয়ার্ম-আপ ম্যাচ দিয়ে শ্রীলঙ্কা সফর শুরু হবে যুবা ক্রিকেটারদের। এরপর ২৬ এপ্রিল হবে প্রথম ওয়ানডে, দুই দিন পর দ্বিতীয়টি। এরপর পহেলা মে, ৩ মে, ৬ ও ৮ মে বসবে বাকি ম্যাচগুলো। সিরিজের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে হাম্বানটোটায়। তবে খেলা কখন শুরু হবে, সেটি এখনও নির্ধারণ করা হয়নি।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

এসএসসি পরীক্ষা রেখে খেলাকে বেছে নিলেন এশিয়া কাপজয়ী তামিম

Update Time : ০৫:২৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫