Dhaka ০১:২৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

বাংলাদেশ মাতিয়ে ইংল্যান্ডেও হামজার দুর্দান্ত প্রত্যাবর্তন

  • Reporter Name
  • Update Time : ০৩:৫০:১৯ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫
  • ৭ Time View

অনলাইন ডেস্ক : ম্যানচেস্টার থেকে সিলেট। সেখান থেকে ঢাকা। এরপর ভারতের শিলং। সেখানে ভারতের বিপক্ষে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক। এরপর ফের ম্যানচেস্টারের ফ্লাইট। আন্তর্জাতিক বিরতি শেষেই ফের গায়ে চাপালেন শেফিল্ডের লাল-সাদা জার্সিটা। কিন্তু এতকিছুর পরেও হামজা যেন আগের মতোই নিখুঁত। কভেন্ট্রি সিটির বিপক্ষে ম্যাচে হামজা ছিলেন দুর্দান্ত।

গোল করেননি, অ্যাসিস্ট নেই। কিন্তু ইংলিশ ক্লাবটির জার্সিতে নেমেই হামজা হয়ে উঠলেন মাঠের সেরা পারফর্মারদের একজন। গোলটাও পেতে পারতেন। শট নিয়েছিলেন একেবারেই নিখুঁত। কিন্তু কভেন্ট্রি গোলরক্ষকের দারুণ সেইভ হতাশ করলো বাংলাদেশি ফুটবলার হামজাকে। তাতে অবশ্য ম্যাচ জিততে সমস্যা হয়নি তার দলের। ৩-১ গোলের সহজ জয়ই পেয়েছে দ্য ব্লেডসরা।

ম্যাচে হামজা খেলেছেন ৮৯ মিনিট। বলে টাচ ৪৮ বার। ৩১ পাসের মাঝে ২৫ পাসই ছিল পুরোপুরি নিখুঁত। ডুয়েল জিতেছেন ২টি। প্রতিপক্ষের বিপজ্জনক পাস আটকেছেন ৪ বার। পুরো ম্যাচে তাকে পার করতে পারেনি প্রতিপক্ষের কোনো খেলোয়াড়। ৮৯ মিনিটে তাই যখন মাঠ থেকে নামছিলেন, তখন পেয়েছেন সবার দাঁড়িয়ে দেয়া করতালি।

হামজাকে উঠিয়ে নেয়ার পরেই গোল হজম করে তার দল শেফিল্ড। কভেন্ট্রির হয়ে গোল করেন জ্যাক রুডোনি। তবে তার আগেই নিজেদের জয় নিশ্চিত করে নেয় শেফিল্ড। গোল পেয়েছিলেন গুস্তাভো হ্যামার, টেরিস ক্যাম্পবেল এবং রিয়ান ব্রুস্টার।

ম্যাচের বেশিরভাগ সময় হামজা খেলেছেন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে। ২ টা ট্যাকেল, ৪ টা ইন্টারসেপশন, ১ টা ব্লক, ৩ টা রিকোভারির পাশাপাশি ফাইনাল থার্ডে ৩ বার বল পাস দেন হামজা। দলের জয়ে গোল-অ্যাসিস্ট না করেও হামজা ছিলেন গুরুত্বপূর্ণ অংশ।

এই জয়ের পর ইংলিশ চ্যাম্পিয়নশিপে শীর্ষে উঠে এলো শেফিল্ড ইউনাইটেড। ৩৯ ম্যাচে তাদের পয়েন্ট ৮৩। আজ অবশ্য নিজেদের ম্যাচে লিডস জিতলেই তারা চলে যাবে শীর্ষে। গোল ব্যবধানে এগিয়ে যাবে তারা।

Bangla Photocard Generatorv3.7

পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায়

বাংলাদেশ মাতিয়ে ইংল্যান্ডেও হামজার দুর্দান্ত প্রত্যাবর্তন

Update Time : ০৩:৫০:১৯ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫