Dhaka ০১:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

পাকিস্তানের বিপক্ষে অভিষেকে নেমেই পাকিস্তানি ছেলের বিশ্বরেকর্ড

  • Reporter Name
  • Update Time : ০৩:৫৮:৩১ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫
  • ১৪ Time View

অনলাইন ডেস্ক :  গায়ে নিউজিল্যান্ডের জার্সি। জার্সির পেছনের নামটা একেবারেই পাকিস্তানি ধরনের। পাকিস্তান বনাম নিউজিল্যান্ড সিরিজে মুহাম্মদ আব্বাসের দিকে আলাদা একটা নজর ছিলোই। বাবা আজহার আব্বাস যে পাকিস্তানি। মুহাম্মদ আব্বাস নিজেও জন্মেছেন সিন্ধু নদী পাড়ের দেশে।

আজহার আব্বাস পাকিস্তানের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটও খেলেছেন। যদিও শেষ পর্যন্ত থিতু হয়েছেন নিউজিল্যান্ডে। আর সেই সুবাদেই মোহাম্মদ আব্বাসের বেড়ে ওঠা নিউজিল্যান্ডের অকল্যান্ড শহরে। আজ নিউজিল্যান্ডের হয়ে হলো ওয়ানডে অভিষেক। কাকতালীয়ভাবে সেটাও পাকিস্তানেরই বিপক্ষে।

আর সেখানেই কি না বিশ্বরেকর্ড গড়ে ফেললেন আব্বাস! ওয়ানডে অভিষেকে দ্রুততম ফিফটির রেকর্ড এখন তারই। ইনিংসের ৪২ তম ওভারে উইকেটে এসেছিলেন আব্বাস। ফিফটি তুলে নেন মাত্র ২৪ বলে। ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে করেন ২৬ বলে ৫২। এটাই এখন ওয়ানডে অভিষেকে দ্রুততম ফিফটির নয়া বিশ্ব রেকর্ড।

আব্বাসের আগে অভিষেকে দ্রুততম ফিফটির রেকর্ড ছিল ভারতের ক্রুনাল পান্ডিয়া ও ওয়েস্ট ইন্ডিজের অলিক অ্যাথানেজের। দুজনেই খেলেছিলেন ২৬ বল।

গত ফেব্রুয়ারিতে লিস্ট ‘এ’ ক্রিকেটে ওয়েলিংটনের হয়ে প্রথম সেঞ্চুরি করেন আব্বাস। এই সিরিজে ডাক পাওয়ার আগে সবমিলিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে ম্যাচ খেলেছেন ১৫টি। প্রায় ৩৫ গড়ে আব্বাস রান করেছেন ৪৫৪, উইকেট পেয়েছেন ৫টি। যে প্রতিভার সম্ভাবনা নিউজিল্যান্ডের ক্রিকেট বোর্ড দেখেছে, প্রথম ম্যাচেই তার সবটা জানান দিলেন মোহাম্মদ আব্বাস।

নিউজিল্যান্ড অবশ্য এদিন বড় স্কোর গড়েছে মার্ক চ্যাপম্যানের ১৩২ আর ড্যারিল মিচেলের ৭৬ রানের সুবাদে। ৫০ ওভারে ব্ল্যাকক্যাপসদের রান ছিল ৩৪৪। পাকিস্তানের হয়ে ৩ উইকেট ইরফান খানের। আর দুটি করে উইকেট ছিল হারিস রউফ ও আকিফ জাভেদের। জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান গুটিয়ে যায় ২৭১ রানে। সফরকারীদের হার ৭৩ রানে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

পাকিস্তানের বিপক্ষে অভিষেকে নেমেই পাকিস্তানি ছেলের বিশ্বরেকর্ড

Update Time : ০৩:৫৮:৩১ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫