Dhaka ০১:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

কে আসল কে নকল!

  • Reporter Name
  • Update Time : ০৯:০৯:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫
  • ১৬ Time View

অনলাইন ডেস্ক : দুয়ার ঠেলে ভেতরে ঢুকে নিজেকে দেখেই চমকে উঠলেন কিলিয়ান এমবাপে। কে বলবে জীবন্ত মানুষ না, এটা স্রেফ মোমের মূর্তি। যেন বিশ্বাস হচ্ছিল না রিয়াল মাদ্রিদ তারকারও। নিজের প্রতিবিম্ব দেখে বলে উঠলেন, ‘ওহ, ওয়াও…!’

লন্ডনের বিখ্যাত মাদাম তুসো জাদুঘরে বিশ্বের বিখ্যাত সব ব্যক্তিদের মোমের মূর্তি স্থান পেয়ে থাকে। আর কদিন পর সেখানে শোভা পাবে এমবাপের মূর্তিও। জানা গেছে, আগামী ২০ এপ্রিল ইস্টার সানডে থেকে ফরাসি তারকার মোমের মূর্তি প্রদর্শনী হবে মাদাম তুসোয়।

সম্প্রতি নিজের মূর্তি দেখতে ফরাসি তারকাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এমবাপের ঘুরে দেখার সেই ভিডিও প্রকাশ করা হয়েছে জাদুঘরের পক্ষ থেকে। ভিডিওতে দেখা যায়, নিজের মূর্তিটি দেখেই চমকে গেছেন এমবাপে। হাসি ফুটে উঠেছে এমবাপের মুখে। কাছে গিয়ে মূর্তির মুখে হাত বুলিয়ে, গায়ে হাত দিয়ে ভালো করে দেখেন তিনি। খুব কাছ থেকে মূর্তির মুখে কিছুক্ষণ তাকিয়ে থেকে হাসিমুখে বলেন, ‘দ্যাটস মি…।’

রিয়াল মাদ্রিদের ফরাসি এই তারকা মুগ্ধ হয়ে বলতে থাকেন, ‘(ফ্রান্সের) নতুন জার্সি… এমনকি নতুন বুট…। এটাই আমি… দ্যাটস মি, অসাধারণ… হ্যান্ডসাম! ও মাই গড, আপনারা সবকিছুই দারুণভাবে করেছেন…পারফেক্ট… ইটস রিয়েলি রিয়েলি ফান…ইয়েস, দ্যাটস মি… নিখুঁতভাবে তৈরি করা হয়েছে।’

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

কে আসল কে নকল!

Update Time : ০৯:০৯:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫