Dhaka ০৭:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

তামিমের দেশের বাইরে যাওয়া নিয়ে যা জানা গেল

  • Reporter Name
  • Update Time : ০৩:৩৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
  • ১৮ Time View

অনলাইন ডেস্ক : সোমবার বিকেএসপির মাঠে হার্ট অ্যাটাক। এরপর ঢাকা আনতে চাইলেও শারীরিক অবস্থা বিবেচনায় তামিমকে ভর্তি করানো হয়েছিল সাভারেই। সেখানেই হয়েছিল অস্ত্রোপচার, তাৎক্ষণিকভাবে তামিমের সব চিকিৎসা হয়েছিল বিশেষায়িত ওই হাসপাতালে। চিকিৎসকদের পক্ষ থেকে বলা হয়েছিল, পরবর্তী ৪৮ ঘণ্টা সেখানেই থাকতে হবে।

অবশ্য সাভারের কেপিজি হাসপাতাল থেকে মঙ্গলবার রাতেই ঢাকার এভারকেয়ার হাসপাতালে আনা হয় তামিম ইকবালকে। বর্তমানে সেখানেই রয়েছেন, শরীরের অবস্থাও ভালো। এখন যেমন আছে এমন থাকলে দুয়েক দিনের মধ্যেই তামিমকে বাসায় নিতে পারবে পরিবার এমনটি জানিয়েছেন তার চাচা আকরাম খান।

গতকাল বুধবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আকরাম বলেন, ‘এভারকেয়ারে সে অবজারভেশনে আছে। ডাক্তারের সঙ্গেও আলাপ হয়েছে। ও যদি আরও দুই-তিন দিন এই কন্ডিশনে থাকে, তাহলে ওকে আমরা বাসায় নিয়ে আসতে পারব।’

তামিমকে চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হবে কি না, জানতে চাইলে আকরাম বলেন, ‘যেটা হওয়ার সেটা তো হয়ে গেছে রিং লাগানো হয়ে গেছে। কিন্তু পরিবারের সিদ্ধান্তের পর অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব, ওকে দেশের বাইরে নিয়ে ভালোভাবে পরীক্ষা করে দুশ্চিন্তামুক্ত হব। টেনশনটা রাখতে চাচ্ছি না।’

উল্লেখ্য, গত সোমবার ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। বুকে ব্যথা নিয়ে সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে যান। পরে জানা যায়, দুবার হার্ট অ্যাটাক হয়েছে তামিমের। হার্টে ব্লক ধরা পড়ার পর রিংও পরানো হয়েছে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

তামিমের দেশের বাইরে যাওয়া নিয়ে যা জানা গেল

Update Time : ০৩:৩৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫