Dhaka ০২:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

তামিমের সুস্থতা কামনা করে যা লিখলেন বাবর

  • Reporter Name
  • Update Time : ০৮:৪০:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫
  • ১৫ Time View

অনলাইন ডেস্ক : গত সোমবার ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। বুকে ব্যথা নিয়ে সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে যান। পরে জানা যায়, দুবার হার্ট অ্যাটাক হয়েছে তামিমের। হার্টে ব্লক ধরা পড়ার পর রিংও পরানো হয়।

বর্তমানে শঙ্কামুক্ত হলেও স্বাভাবিক জীবনে ফিরতে আরো বেশ কিছুদিন লাগবে তামিমের। বর্তমানে ঢাকার একটি হাসপাতালে আছেন তিনি। তামিমের দ্রুত সুস্থতা কামনা করেছেন বাবর আজম। গত ২৫ মার্চ রাতে বাবর তার ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘দ্রুত সেরে ওঠো।’ এই লেখার সঙ্গে মোনাজাতের ইমোজিও যুক্ত করেছেন পাকিস্তানের এই তারকা ব্যাটার।

শুধু বাবর নন, আরো বেশ কয়েকজন বিদেশি তারকা ক্রিকেটার তামিমের সুস্থতা কামনা করেছেন। যুবরাজ সিং লিখেছিলেন, ‘তামিম ও তার পরিবারের প্রতি আমার দোয়া ও শুভকামনা। আগেও তুমি কঠিন প্রতিপক্ষের মোকাবেলা করেছো এবং শক্তিশালী হয়ে ফিরে এসেছো। এবারো ভিন্ন কিছু হবে না। দোয়া করছি দ্রুত সুস্থ হয়ে ওঠো। শক্ত থাকো, চ্যাম্পিয়ন।’

সিকান্দার রাজা লিখেছিলেন, ‘তামিম ভাইয়ের অসুস্থতার খবর শুনতে পাচ্ছি। তোমার জন্য দোয়া রইল ভাই। আল্লাহ যেন তোমাকে সুস্বাস্থ্য দান করেন এবং তোমার প্রিয়জনদের মাঝে হাসিমুখে ফিরিয়ে দেন। এই বার্তা যিনিই দেখবেন অনুরোধ করছি তামিম ভাইয়ের জন্য দোয়া করবেন। জাজাকাল্লাহ।’

ভারতের সাবেক ক্রিকেটার মনোজ তিওয়ারি লিখেছেন, ‘এই লড়াইটা তোমাকে জিততেই হবে বন্ধু, একেবারে ট্রেডমার্ক তামিম ইকবাল স্টাইলে। প্রার্থনা।’

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

তামিমের সুস্থতা কামনা করে যা লিখলেন বাবর

Update Time : ০৮:৪০:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫