Dhaka ০১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা পেশাদারিত্ব বজায় রেখে বাসসকে বিশ্বমানের সংস্থায় রূপান্তর করা হবে : কাদের গনি চৌধুরী ২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনছে সরকার : মাহদী আমিন

ভারতের বিপক্ষে একাদশে অভিষিক্ত হামজা চৌধুরী, নেই জামাল ভূঁইয়া

  • Reporter Name
  • Update Time : ০৯:৩৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
  • ৪ Time View

অনলাইন ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগ খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরীর বাংলাদেশের জার্সিতে আজ অভিষেক হচ্ছে। তাকে একাদশে রেখেই দল সাজিয়েছেন হ্যাভিয়ের ক্যাবরেরা। তবে শুরুর একাদশে জায়গা হারিয়েছেন নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া। শিলংয়ে জওহরলাল নেহেরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় সাড়ে ৭টায় ম্যাচটি শুরু হবে।

ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে হামজার অভিষেক হওয়ায় এই ম্যাচের একাদশ ও ফরমেশন নিয়ে অনেক আলোচনা ছিল। গোলরক্ষক হিসেবে মিতুল মারমা থাকবেন এটা অনুমেয় ছিল। রক্ষণের দায়িত্বে তপু, তারিক কাজীর সঙ্গে ইসা ফয়সালের থাকা অনুমেয় থাকলেও ইসার পরিবর্তে শাকিল তপুকে একাদশে রেখেছেন কোচ হ্যাভিয়ের। ডিফেন্সে আরেকজন সাদ উদ্দিন।

২০১৯ সালে সাদ উদ্দিনের গোলে কলকাতায় বাংলাদেশ ভারতকে হারানোর সম্ভাবনা জাগিয়েছিল। ঐ ম্যাচে সাদ গোল করে তারকাখ্যাতি পেলেও পরবর্তীতে কয়েকটি ম্যাচে তার ব্যর্থতায় দলের ফলাফলে নেতিবাচক প্রভাব পড়েছে।

হামজা চৌধুরী মিডফিল্ড পজিশনে খেলবেন। তাই মিডফিল্ডে তার সঙ্গী কারা হচ্ছেন সেটা নিয়ে ছিল মুলত জল্পনা-কল্পনা। অধিনায়ক জামাল ভূঁইয়াকে একাদশে রাখেননি কোচ। এই ম্যাচে বাংলাদেশের আর্মব্যান্ড তপুর হাতে। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে আছেন হৃদয়। মিডফিল্ডে মজিবুর রহমান জনির উপর আস্থা রেখেছেন। ফরোয়ার্ডে রয়েছেন রাকিব ও মোরসালিন। তাদের সঙ্গী হিসেবে আছেন শাহরিয়ার ইমন।

বাংলাদেশ একাদশ : মিতুল মারমা ( গোলরক্ষক) , তপু বর্মন, তারিক কাজী, শাকিল তপু, সাদ উদ্দিন, হৃদয়, হামজা চৌধুরী, রাকিব হোসেন, মজিবুর রহমান জনি, মোরসালিন, রাকিব ও শাহরিয়ার ইমন।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ

ভারতের বিপক্ষে একাদশে অভিষিক্ত হামজা চৌধুরী, নেই জামাল ভূঁইয়া

Update Time : ০৯:৩৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫