Dhaka ০২:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ড স্কোয়াডে ‘পাকিস্তানি’

  • Reporter Name
  • Update Time : ০৯:৩১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
  • ১২ Time View

অনলাইন ডেস্ক : দুই নতুন মুখ নিয়ে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। প্রথমবারের মত নিউজিল্যান্ড দলে ডাক পেয়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত মুহাম্মদ আব্বাস ও নিক কেলি।

পাকিস্তানের সাবেক প্রথম শ্রেণির ক্রিকেটার আজহার আব্বাস হারাজের ছেলে মুহাম্মদ আব্বাস। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করে নিউজিল্যান্ড জাতীয় দলে জায়গা করে নিয়েছেন পাকিস্তানের লাহোরে জন্ম নেওয়া ২১ বছর বয়সী মিডল অর্ডার এই ব্যাটার।

ওয়েলিংটনের হয়ে ২১টি প্রথম শ্রেণির ক্রিকেটে ১৩০১ রান, ১৫টি লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪৫৪ রান এবং ১৯টি টি-টোয়েন্টিতে ৩৯১ রান করেছেন আব্বাস। গত মাসে লিস্ট ‘এ’ ক্রিকেটে প্রথম সেঞ্চুরির দেখা পান তিনি। ৮৭টি লিস্ট ‘এ’ ম্যাচে ৫টি সেঞ্চুরি ও ২০টি হাফ-সেঞ্চুরিতে ২৬৩২ রান করেছেন কেলি। সদ্য শেষ হওয়া ঘরোয়া ফোর্ড ট্রফিতে ৯ ইনিংসে ৩২০ রান এবং চলমান প্রথম শ্রেণির আসর প্লাঙ্কেট শিল্ডে ১৪ ইনিংসে ৭৪৯ রান নিয়ে সবার ওপরে আছেন কেলি।

আইপিএল নিয়ে ব্যস্ত ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্রর অনুপস্থিতিতে উইল ইয়ংয়ের সাথে ইনিংস শুরু করতে পারেন কেলি। কনওয়ে ও রাচিনের মত ওয়ানডে সিরিজে খেলবেন না নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনার, লুকি ফার্গুসন, গ্লেন ফিলিপস ও রাচিন রবীন্দ্র। আইপিএলে দল না পেলেও ওয়ানডে সিরিজে খেলবেন না অভিজ্ঞ ব্যাটার কেন উইলিয়ামসন।

‘ওয়ার্কলোড’ বিবেচনায় পেসার কাইল জেমিসন ও ইনজুরির কারণে দলে সুযোগ পাননি আরেক পেসার ম্যাট হেনরি। আগামী ২৯ মার্চ থেকে নেপিয়ারে শুরু হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিবেন টম ল্যাথাম।

নিউজিল্যান্ড ওয়ানডে দল : টম ল্যাথাম (অধিনায়ক), মুহাম্মাদ আব্বাস, আদিত্য আশোক, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চাপম্যান, জ্যাকব ডাফি, মিচেল হে, নিক কেলি, ড্যারিল মিচেল, উইল ও’রুর্ক, বেন সিয়ার্স, ন্যাথান স্মিথ, উইল ইয়ং।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ড স্কোয়াডে ‘পাকিস্তানি’

Update Time : ০৯:৩১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫