Dhaka ০১:১১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

সীমান্তে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে ভারতীয় বাহিনীর ব্যাপক গোলাগুলি

  • Reporter Name
  • Update Time : ০২:৫৪:০৩ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
  • ২৪ Time View

অনলাইন ডেস্ক : পাকিস্তানের সঙ্গে সীমান্তে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে ভারতীয় বাহিনীর ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। ভারতশাসিত জম্মু ও কাশ্মিরের কাঠুয়া জেলার সীমান্তবর্তী এলাকায় এই ঘটনা ঘটে।

এদিকে গোলাগুলির এই ঘটনায় হতাহতের কোনও তথ্য পাওয়া যায়নি। সোমবার (২৪ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

সংবাদমাধ্যম বলছে, রোববার সন্ধ্যায় জম্মু ও কাশ্মিরের কাঠুয়ায় নিরাপত্তা বাহিনী এবং বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে ভয়াবহ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এই অঞ্চলে তিন থেকে পাঁচজন সন্ত্রাসীকে দেখা যাওয়ার পর সেখানে তল্লাশি অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী।

জেলা উন্নয়ন কাউন্সিলর করণ কুমার বলেন, “প্রায় ২৫০ রাউন্ড তীব্র গোলাগুলির শব্দ” শোনা গেছে। তিনি বলেন, বিচ্ছিন্নতাবাদীদের উপস্থিতির কারণে গ্রামে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। আমরা প্রায় ২৫০ রাউন্ড তীব্র গুলির শব্দ শুনেছি।

পাকিস্তান সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে সান্যাল গ্রামের নার্সারির একটি ঘেরের ভেতরে বিচ্ছিন্নতাবাদীদের উপস্থিতি সম্পর্কে প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের একটি দল তল্লাশি অভিযান শুরু করে এবং এরপরই গোলাগুলি শুরু হয়।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, নিরাপত্তা কর্মীরা ভেতরে প্রবেশ করার তাদের ওপর প্রচণ্ড গুলিবর্ষণ শুরু হয়। যার ফলে তীব্র গুলি বিনিময় শুরু হয়। পরে সেখানে দ্রুত অতিরিক্ত বাহিনী পাঠানো হয় এবং বিচ্ছিন্নতাবাদীদের খুঁজে বের করার জন্য অভিযান শুরু করা হয়।

পৃথক প্রতিবেদনে সংবাদমাধ্যম দ্য হিন্দু বলছে, রোববার সন্ধ্যায় জম্মুর কাঠুয়া জেলার একটি জঙ্গলে বিচ্ছিন্নতাবাদীদের সাথে গুলি বিনিময়ের পর বড় অভিযান শুরু করা হয়েছে। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, কাঠুয়া জেলার হিরানগর সেক্টরে ভারত-পাকিস্তান সীমান্তের কাছে সান্যাল গ্রামে বিচ্ছিন্নতাবাদীদের গতিবিধি সম্পর্কে নিরাপত্তা বাহিনী একটি গোপন সংবাদ পেয়েছিল।

কর্মকর্তারা জানিয়েছেন, “নিরাপত্তা বাহিনীর চিরুনি অভিযানের সময় জঙ্গলের একটি এলাকায় একদল বিচ্ছিন্নতাবাদীকে দেখা যায়। পরে বিচ্ছিন্নতাবাদীরা বনের ভেতরে ঢেউ খেলানো ভূ-প্রকৃতি এবং ঘন সবুজ আবরণের আড়ালে চলে যায়।”

প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, গুলি বিনিময়ে একজন মেয়ে আহত হয়েছে। পুলিশ তাৎক্ষণিকভাবে কোনও হতাহতের বিষয়টি নিশ্চিত করতে পারেনি। বেসামরিক লোকদের জিম্মি করার চেষ্টার খবর পাওয়া গেছে।

জম্মু ও কাশ্মিরের পুলিশের মহাপরিচালক নলিন প্রভাতও কাঠুয়া পরিদর্শন করেছেন। সেখানে বিচ্ছিন্নতাবাদবিরোধী অভিযান চলছে। তিনি পরিস্থিতি পর্যালোচনা করেছেন এবং লুকিয়ে থাকা বিচ্ছিন্নতাবাদীদের খুঁজে বের করার জন্য নিরাপত্তা বাহিনীর গৃহীত কৌশলগুলো মূল্যায়ন করছেন বলেও জানানো হয়েছে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

সীমান্তে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে ভারতীয় বাহিনীর ব্যাপক গোলাগুলি

Update Time : ০২:৫৪:০৩ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫