Dhaka ০২:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

ম্যাচের আগের দিন হামজাকে নিয়ে যা বললেন ভারত কোচ

  • Reporter Name
  • Update Time : ০৮:৩৪:৪১ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
  • ১৬ Time View

অনলাইন ডেস্ক : বাংলাদেশের হয়ে খেলবেন ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। তার জাতীয় দলের হয়ে খেলাকে এশিয়ার জন্যই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ভারতের স্পেনিশ কোচ মানেলো মার্কোস।

তিনি আজ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি মনে করি, তার মতো একজন খেলোয়াড়ের জাতীয় দলের হয়ে খেলা এটা কেবল বাংলাদেশের জন্য নয়, এশিয়ার ফুটবলের জন্য ভালো।’

হামজাকে ভালো খেলোয়াড় হিসেবে আখ্যায়িত করে বলেন, ‘আমি মনে করি সে ভালো ফুটবলার। সে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেছে, এখন তার দল চ্যাম্পিয়নশিপে খেলছে, কিন্তু তারাও লিগে উঠবে। আমি যেটা অনুভব করতে পারছি, তার সতীর্থরা তার সাথে খেলতে অনুপ্রেরণা পাবে, মাঠের খেলায় এটার কি প্রভাব পড়বে, তা অবশ্য আমি জানি না।’

বাংলাদেশের হয়ে খেলবেন হামজা। অন্য দিকে ভারতে ফিরেছেন সুনীল ছেত্রী। ভারতের কিংবদন্তিকে মার্কোসই ফিরিয়েছেন দলে। সুনীলকে ফেরানোর কারণ সম্পর্কে বলেন, ‘সুনিল ভারতীয় ফুটবলে কিংবদন্তি। দলের সর্বোচ্চ গোলদাতা। আমি তাকে ডেকেছিলাম, কেননা আমরা গোল পাচ্ছিলাম না। তার ফেরাটা আমাদের জন্য দারুণ বিষয়।’

আগামীকাল ম্যাচ দিয়ে এশিয়ান কাপ বাছাইয়ের যাত্রা শুরু। প্রথম ম্যাচ গুরুত্বপূর্ণ ভারতীয় কোচের দৃষ্টিতে, ‘সব সময় প্রথম ম্যাচ গুরুত্বপূর্ণ। আপনি (আগাম) বলতে পারবেন না, ম্যাচটা কেমন হবে, দেখা যাক। ভালো ম্যাচ হতে পারে, বাজে ম্যাচও হতে পারে। এটি ছোট পরিসরের একটা টুর্নামেন্ট, সেরা দল বাছাই পার হবে। আমরা বাংলাদেশের হারানোর চেষ্টা করব।’

ভারত দিন পাঁচেক আগে মালদ্বীপকে হারিয়েছে। মালদ্বীপের সঙ্গে বাংলাদেশের খেলার ধরণে ভিন্নতা থাকবে না ভারতের, ‘মালদ্বীপ, বাংলাদেশ বা অন্য যে দেশের বিপক্ষেই ম্যাচ হোক না কেন, আমাদের মনোভাব একই। দলে কিছু পরিবর্তন এসেছে, কিন্তু খেলার ধরন একই থাকবে।’

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

ম্যাচের আগের দিন হামজাকে নিয়ে যা বললেন ভারত কোচ

Update Time : ০৮:৩৪:৪১ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫