Dhaka ০২:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

তামিমকে দেখতে হাসপাতালে ফারুকসহ বোর্ড পরিচালকরা

  • Reporter Name
  • Update Time : ০৪:১৫:২৮ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
  • ১৫ Time View

অনলাইন ডেস্ক : সাভারের কেপিজি হাসপাতালে তামিম ইকবালকে দেখতে সকালেই এসেছিলেন তামিমের স্ত্রী আয়েশা, তার ভাই নাফিস ইকবাল এবং চাচা আকরাম খান। সাভারের হাসপাতালে তখন পর্যন্ত তামিমের অবস্থা ছিল সংকটাপন্ন। তার অসুস্থতার খবর শুনেই বন্ধ করে দেয়া হয় আজকের নির্ধারিত বোর্ড সভা।

এরপরেই সাভারের কেপিজি হাসপাতালে একে একে আসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি এবং পরিচালকরা। বিসিবি সভাপতি ফারুক আহমেদের পাশাপাশি নাজমুল আবেদিন ফাহিম মাহবুবুল আনাম সহ আরো বোর্ডের কর্তা ব্যক্তিদের দেখা গিয়েছে। সঙ্গে রয়েছেন সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম। পরে এসেছে সাবেকসহ বর্তমান অনেক ক্রিকেটার কোচ। পরবর্তীতে সেখানে আসেন বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরি, খালেদ মাহমুদ সুজনও।

এদিকে তামিমের অবস্থার কিছুটা উন্নতি হলেও এখন পর্যন্ত তিনি শঙ্কামুক্ত নন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

সাভারের কেপিজি বিশেষায়িত হাসপাতালের (পূর্বের ফজিলাতুননেসা মুজিব হাসপাতাল) ডিরেক্টর ড. রাজিব গণমাধ্যমের সঙ্গে আলাপ বলেন, ‘একটা হার্ট অ্যাটাক হয়েছিল এটার জন্য একটা এনজিওগ্রাম, এনজিওপ্লাস্ট এবং স্ট্রেন্থ করা হয়। এটা খুবই স্মুথলি এবং এফিসিয়েন্ট হয়েছে। আমাদের যে কার্ডিওলজিস্ট ডক্টর মারুফ আছেন ওনি করেছেন। খুব ভালো হয়েছে ব্লকটা পুরোপুরি চলে গেছে এখন। আমরা যেমনটি বলছিলাম একটু ক্রিটিক্যাল কন্ডিশনে ছিল, এখন উনি অবজারভেশনে আছেন একটু সময় লাগবে। আমরা সবাই উনার জন্য প্রাণপণে চেষ্টা করছি।’

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

তামিমকে দেখতে হাসপাতালে ফারুকসহ বোর্ড পরিচালকরা

Update Time : ০৪:১৫:২৮ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫