Dhaka ০১:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা পেশাদারিত্ব বজায় রেখে বাসসকে বিশ্বমানের সংস্থায় রূপান্তর করা হবে : কাদের গনি চৌধুরী ২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনছে সরকার : মাহদী আমিন

চট্টগ্রাম-সন্দ্বীপ ফেরি সার্ভিসের উদ্বোধন: নিরাপদ নৌপথে নতুন দিগন্ত

  • Reporter Name
  • Update Time : ০৮:০০:১৩ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
  • ২ Time View

আফছার, স্টাফ রিপোর্টার : চট্টগ্রামের বাঁশবাড়িয়া, সীতাকুণ্ড থেকে গুপ্তছড়া, সন্দ্বীপ পর্যন্ত নতুন ফেরি সার্ভিসের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৪ মার্চ) সকাল সাড়ে ৮টায় বাঁশবাড়িয়া ঘাটে নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন আনুষ্ঠানিকভাবে এ সার্ভিসের উদ্বোধন করেন।

এই উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির ভাষণ দেন। এ উপলক্ষে সন্দ্বীপ উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক সমাবেশের আয়োজন করা হয়।

চট্টগ্রাম-সন্দ্বীপ সরাসরি ফেরি সার্ভিসের মাধ্যমে চার লাখ সন্দ্বীপবাসী নিরাপদ ও সহজ নৌ যোগাযোগ ব্যবস্থার সুযোগ পাচ্ছেন। বাস, ট্রাক, ট্যাঙ্ক লরি, মিনিবাস, প্রাইভেটকারসহ সব ধরনের যানবাহন চলাচলের ফলে সন্দ্বীপের অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল হবে। পাশাপাশি পর্যটন শিল্পেও নতুন মাত্রা যুক্ত হবে।

বিআইডব্লিউটিএ চট্টগ্রামের উপ-পরিচালক মো. কামরুজ্জামান জানান, চট্টগ্রাম থেকে সন্দ্বীপ যেতে মাত্র এক ঘণ্টা ১০ মিনিট সময় লাগছে। জোয়ার-ভাটার ওপর ভিত্তি করে প্রতিদিন চারটি ট্রিপ পরিচালিত হবে, যেখানে প্রতিটি ট্রিপে ৩৫টি ছোট-বড় যানবাহন পরিবহন করা যাবে।

ফেরি কপোতাক্ষ’র মাস্টার সামশুল আলম বলেন, ফেরিতে ৬০০ জন যাত্রী পরিবহন সম্ভব। যাত্রীদের জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। মোটরসাইকেলের জন্য ২০০ টাকা, সিএনজিচালিত অটোরিকশার জন্য ৫০০ টাকা, ব্যক্তিগত গাড়ির জন্য ৯০০ টাকা, বাসের জন্য ৩,৩০০ টাকা, ট্রাকের জন্য ৩,৩৫০ টাকা এবং ১০ চাকার বড় গাড়ির জন্য ৭,১০০ টাকা।

এদিকে ফেরি চালু উপলক্ষে ঢাকা-সন্দ্বীপ রুটে বিআরটিসি বাস সার্ভিসও উদ্বোধন করা হয়েছে। এ উদ্যোগ সন্দ্বীপের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ

চট্টগ্রাম-সন্দ্বীপ ফেরি সার্ভিসের উদ্বোধন: নিরাপদ নৌপথে নতুন দিগন্ত

Update Time : ০৮:০০:১৩ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫