Dhaka ০৭:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

অবসর নিয়ে মুখ খুললেন ধোনি

  • Reporter Name
  • Update Time : ০৮:২৩:০৭ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
  • ১৫ Time View

অনলাইন ডেস্ক : আইপিএল শুরু হতে না হতেই মহেন্দ্র সিংহ ধোনির অবসর নিয়ে আবার নতুন জল্পনা চলছে। আলোচনার সূত্রপাত ধোনির একটি মন্তব্যকে কেন্দ্র করেই। প্রতিক্রিয়া জানিয়েছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ও।

আইপিএলের প্রস্তুতি শিবিরে যোগ দিতে ধোনি চেন্নাইয়ে এসেছিলেন বিশেষ বার্তা লেখা টি-শার্ট পরে। তাতে সাংকেতিক ভাষায় লেখা ছিল, ‘শেষবারের মতো’। ধোনির টি-শার্টের লেখা দেখে অনেক মনে করেছিলেন, এবার আইপিএল খেলে ক্রিকেট থেকে পাকাপাকিভাবে অবসর নিতে পারেন মাহি। আইপিএলে মাঠে নামার আগে সেই জল্পনা নিয়ে ধোনি নিজেই মুখ খুলেছেন।

শনিবার অবসর নিয়ে এক প্রশ্নের উত্তরে ধোনি বলেছেন, ‘যতদিন ইচ্ছা হবে, ততদিন চেন্নাই সুপার কিংসের হয়ে খেলব। এটা আমার দল। আমি হুইলচেয়ারে বসে থাকলেও এরা আমাকে ছাড়বে না।’ ধোনি বুঝিয়ে দিয়েছেন অবসরের ভাবনা এখন তার মাথায় নেই। বিশেষত আইপিএলে মাঠে নামার আগে এসব নিয়ে ভাবছেন না।

ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়কের কথার সুর শোনা গিয়েছে চেন্নাই অধিনায়কের গলাতেও। রুতুরাজের মতে, ধোনি এখনও কয়েক বছর খেলতে পারেন। তিনি বলেছেন, ‘ধোনি সব সময় আমাদের সঙ্গে রয়েছে। শচীন টেন্ডুলকারের বয়স ৫০ পেরিয়ে গিয়েছে। এখনও কী দুর্দান্ত ব্যাট করছেন। আমরা সকলে সেটা দেখেছি। আমার মনে হয়, ধোনিও আরও কয়েক বছর খেলা চালিয়ে যেতে পারে।’

চেন্নাই অধিনায়ক আরও বলেছেন, ‘ধোনি দলের সকলের অনুপ্রেরণা। আমারও। ৪৩ বছর বয়সেও যেভাবে খেলছে, সেটা এক কথায় অসাধারণ। সত্যিই প্রশংসনীয়। আমরা নিশ্চিত মাহিভাই নিজের সেরাটা দেবে দলের জন্য। গত দু’বছর যেভাবে খেলেছে, সেভাবেই খেলবে। কোনও পরিবর্তন দেখতে পাচ্ছি না। গুরুত্বপূর্ণ ইনিংসগুলো আমরা মাহি ভাইয়ের ব্যাট থেকেই পাব।’

২০১৯ সালের পর আর ভারতের হয়ে খেলেননি ধোনি। শেষ পাঁচ বছর কোনো আন্তর্জাতিক ম্যাচ না খেলায় এবারের আইপিএলে ঘরোয়া ক্রিকেটার হিসাবে খেলবেন তিনি। রোববার মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ঘরের মাঠে খেলতে নামবে চেন্নাই সুপার কিংস।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

অবসর নিয়ে মুখ খুললেন ধোনি

Update Time : ০৮:২৩:০৭ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫