Dhaka ০২:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

‘প্রথম’ দল হিসেবে বিশ্বকাপ নিশ্চিত করল এশিয়ার জাপান

  • Reporter Name
  • Update Time : ০৯:২৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
  • ২০ Time View

অনলাইন ডেস্ক : আয়োজক হিসেবে ২০২৬ বিশ্বকাপে সরাসরি খেলবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। এর বাইরে প্রথম কোনো দেশ হিসেবে ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতার টিকিট কাটল এশিয়ান দেশ জাপান। সামুরাই ব্লুরা আজ (বৃহস্পতিবার) এএফসি প্রিলিমিনারির লড়াইয়ে বাহরাইনকে ২-০ গোলে হারিয়ে অষ্টমবারের মতো বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে।

এশিয়ান বাছাইপর্বের গ্রুপ ‘সি’তে জাপান আগে থেকেই পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল। যদিও এদিন তারা বাহরাইনের বিপক্ষে প্রথমার্ধে সেভাবে ছন্দময় ছিল না। দ্বিতীয়ার্ধে ম্যাচের ডেডলক ভাঙেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ক্রিস্টাল প্যালেসে খেলা ফরোয়ার্ড দাইসি কামাদা। ৬৬ মিনিটে তার গোলে জাপান ম্যাচে লিড নেয়। ৮৭তম মিনিটে রিয়াল সোসিয়েদাদের তারকা তাকেফুসা কুবো আরেকটি গোল করলে জয় নিশ্চিত হয় তাদের।

এই জয়ে তিন ম্যাচ বাকি থাকতেই এশিয়ান অঞ্চল এবং সারাবিশ্ব থেকে সবার আগে জাপান বিশ্বকাপ নিশ্চিত করল। তাদের সঙ্গে এএফসি বাছাইপর্বের শীর্ষ আরও ৭টি দল মেগা টুর্নামেন্টটির টিকিট কাটার সুযোগ রয়েছে। তৃতীয় রাউন্ডসহ এখন পর্যন্ত সাত ম্যাচের ৬টিতেই জিতেছে জাপান। বাকি একটি ম্যাচ অস্ট্রেলিয়ার সঙ্গে ড্র করেছিল ১-১ গোলে। সবমিলিয়ে তারা ২৪টি গোল করলেও, হজম করেছে মাত্র দুটি। ইতোমধ্যে জাপান মুখোমুখি হয়েছে চীন, বাহরাইন, সৌদি আরব ও ইন্দোনেশিয়ার মতো দেশগুলোর।

ইন্দোনেশিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়া ৫-১ গোলের জয় পাওয়ায় সেই সমীকরণ তৈরি হয় জাপানের। তবে ঘরের মাঠ সাইতামা স্টেডিয়ামের ৬০ হাজার দর্শককে আরও বেশি উল্লসিত করতেই যেন তারা পুরো আয়োজন সাজিয়েছে। অভিজ্ঞ দল নিয়ে নেমে ম্যাচের নবম মিনিটে গোলও করেছিল জাপান। কিন্তু লিভারপুলের ওয়াতারু এন্দোর করা গোল বাতিল হয়ে যায় ভিএআরে।

প্রথমার্ধ শেষ হয় কোনো পক্ষের গোল ছাড়াই। এতে অবশ্য জাপানেরও দায় আছে। কিছু সহজ সুযোগ নষ্ট করে তারা, বাহরাইনের বড় একটি সুযোগ হাতছাড়া হয়েছিল অবশ্য। দ্বিতীয়ার্ধে জাপানের সোসিয়েদাদ তারকা কুবোকে নামানো হয় বদলি প্লেয়ার হিসেবে। তার দারুণ এক পাস ধরেই কামাদা বল জালে পাঠান। এরপর নির্ধারিত সময়ের তিন মিনিট বাকি থাকতেই জয় নিশ্চিত করা গোলটি করেন কুবো।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

‘প্রথম’ দল হিসেবে বিশ্বকাপ নিশ্চিত করল এশিয়ার জাপান

Update Time : ০৯:২৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫